সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

কয়লাবোঝাই ট্রাকে চাঁদাবাজিতে বাধা, সংঘর্ষ থামাতে গিয়ে নিহত ১

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:১৩:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:১৩:২০ পূর্বাহ্ন
কয়লাবোঝাই ট্রাকে চাঁদাবাজিতে বাধা, সংঘর্ষ থামাতে গিয়ে নিহত ১
সুনামকণ্ঠ ডেস্ক :: কয়লাবোঝাই ট্রাক থেকে চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মধ্যনগর উপজেলায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে ইটের আঘাতে মোহাম্মদ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার মহিষখোলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলীর বাড়ি মধ্যনগর উপজেলার বংশীকু-া উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার চারাগাঁও শুল্ক স্টেশন থেকে দেড় মাস ধরে কয়লাবোঝাই ট্রাক নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নেওয়া হচ্ছে। উপজেলার দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা হারুন মিয়া (৩০) ও তার লোকজন ট্রাকপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা চাঁদা আদায় করে আসছিলেন। হারুন মিয়া নিজেকে ‘তারেক জিয়া প্রজন্ম দল’ নামের একটি সংগঠনের মধ্যনগর উপজেলা শাখার সাবেক সদস্যসচিব হিসেবে পরিচয় দেন। ওই চাঁদা আদায়ের বিরুদ্ধে অবস্থান নেন বংশীকু-া উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ নিয়ে ওইদিন বিকেল সোয়া চারটার দিকে বংশীকু-া উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৈঠক বসে। বৈঠকে হারুন মিয়ার লোকজন ও বংশীকু-া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মুক্তার হোসেনের (৪৫) লোকজনদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজন সেখান থেকে চলে যান। এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হারুন মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫টি মোটরসাইকেলে ৪০ থেকে ৪৫ জন লোক দেশি অস্ত্র নিয়ে মহিষখোলা বাজারে হামলা চালান। এ সময় মুক্তার হোসেন ও হারুন মিয়ার লোকজনদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। হামলাকারী ব্যক্তিরা মহিষখোলা বাজারে চারটি দোকান ভাঙচুর করেন। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে হারুন মিয়ার লোকজনের ইটের টুকরার আঘাত লাগে মোহাম্মদ আলীর। এতে তিনি অচেতন হয়ে পড়েন। তখন হারুন মিয়া ও তাঁর লোকজন সেখান থেকে চলে যান। স্থানীয় লোকজন মোহাম্মদ আলীকে উদ্ধার করে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে যান। রাত আটটার দিকে মোহাম্মদ আলী মারা যান। নিহত ব্যক্তির খালাতো ভাই সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া (৬০) বলেন, মোহাম্মদ আলী ভাই দিনের বেশির ভাগ সময় মহিষখোলা বাজারেই থাকতেন। হারুন মিয়ার লোকজনের হামলায় তার মৃত্যু হয়েছে। এ সম্পর্কে উপজেলার বংশীকু-া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ স¤পাদক মুক্তার হোসেন বলেন, হারুন মিয়া ও তার লোকজন বেশ কিছুদিন ধরে কয়লাবোঝাই ট্রাক থেকে চাঁদা আদায় করে আসছিলেন। আমরা এতে বাধা দেওয়ায় হারুন মিয়া ও তার লোকজন হামলা করেছেন। ভাঙচুর থামাতে গিয়ে হারুন মিয়া ও তার লোকজনের ইটের টুকরার আঘাতে মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে। ওই ঘটনার পর হারুন মিয়া ও তার লোকজনদের কেউ এলাকায় নেই। এ জন্য তাদের কোনো ভাষ্য পাওয়া যায়নি। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব রহমান বলেন, অবৈধভাবে কয়লাবোঝাই ট্রাক থেকে চাঁদাবাজিকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। ওই বৃদ্ধ কীভাবে মারা গেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। -প্রথম আলো

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন