সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

জামালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১০:২১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১০:২১:৩৫ পূর্বাহ্ন
জামালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার :: জামালগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ পালন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ অবিহিতকরণ সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীরের সভাপতিত্বে এ কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য দেন জামালগঞ্জ মেডিকেল অফিসার ডা. শরীয়ত উল্লাহ, মেডিকেল অফিসার (বিডিএস) ডা. শাহীন মিয়া, স্যানিটার ইন্সপেক্টর আলী আহসান, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সহসাধারণ সম্পাদক মো. বায়েজীদ বিন ওয়াহিদ ও উপজেলার প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্যকর্মীগণ। এসময় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর বলেন, আগামী ১৫ মার্চ জামালগঞ্জে ৬ মাস বয়স থেকে ১১ মাস বয়স পর্যন্ত ৩১২১ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৪১১২ জন শিশুকে - ভিটামিন ‘এ’ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি জাতীয় ও গুরুত্বপূর্ণ এ কর্মসূচি শতভাগ সফল করতে সকল পেশাজীবী ও সচেতন নাগরিকের সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক