সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ০৮:৪৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ০৮:৪৪:০৯ অপরাহ্ন
শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
স্টাফ রিপোর্টার :: শান্তিগঞ্জে জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বীরগাঁও গ্রামের তয়ফুর মিয়ার জমির ধানের চারা খেয়ে ফেলে গরু। ওই গরুর মালিক একই গ্রামের নুয়েল আহমদ। এ নিয়ে তয়ফুর ও নুয়েল আহমদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। এর জেরে দেশি অস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে নিয়াজ আহমদ, শাওন মিয়া, তয়ফুর হোসেন, আবু আলী, জাবেদ আহমদ, বকুল মিয়া, জমির হোসেন হেলাল, সেবিনুর আহমদ, সাধু মিয়া, সাব্বির সোহান, জাহিন হোসেন, সুবেল রিমন ও রুবেজ মিয়া সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে এই মারামারি হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন