সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

পটপরিবর্তনে বেড়েছে তাহিরপুরে মাটি খেকুদের তান্ডব,সড়কে দূর্ভোগ

  • আপলোড সময় : ১২-০৩-২০২৫ ১১:৪৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৩-২০২৫ ১১:৪৯:২৭ অপরাহ্ন
পটপরিবর্তনে বেড়েছে তাহিরপুরে মাটি খেকুদের তান্ডব,সড়কে দূর্ভোগ
ষ্টাফ রিপোর্টার:: দায়িত্বশীলদের দায়িত্বহীনতায় গত এক মাস ধরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাটিয়ান ও শনি হাওর থেকে প্রশাসনের চোখের সামনেই এস্কভেটর দিয়ে দিন-রাত ফসলি জমি, হাওরের কান্দা (উচু জমি)এবং নদী থেকে মাটি কেটে বিক্রি করছে মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা। কিন্তু আইনশৃঙ্খলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অনিয়মের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থাগ্রহণ না করায় মাটিকাটা সিন্ডিকেটের সদস্যরা বেপরোয়া হয়ে উঠছে। যেন তারা ঐ সিন্ডিকেটের কাছে অসহায়। এনিয়ে সচেতন মহলে চরম ক্ষোভ বিরাজ করছে। মাটিয়ান হাওর পাড়ের কৃষক রফিক মিয়াসহ সড়ক দিয়ে চলাচলকারী লোকজন জানান, মাটি বহনকারী ট্রাক্টর থেকে মাটি পড়ে সড়কে থোপ থোপ মাটি পড়ায় ধূলা-বালুর কারণে সর্দি,কাশি এবং শ্বাসকষ্ট রোগে ভুগতে হচ্ছে। এছাড়াও ফাটল ও ভেঙে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। এ অবস্থায় হঠাৎ ছিটেফোঁটা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে রাস্তা ভিজে চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, চক্রটি প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমি টপসয়েল,হাওরের কান্দা(উচু জমি) ও নদী থেকে মাটি কেটে বিক্রি করছে গত এক মাস ধরে। চক্রটি গত ৫ই আগস্টের পর দল পরিবর্তন করে বর্তমানে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতাদের সাথে একাট্টা হয়ে পুনরায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের ভয়ে স্থানীয় এলাকাবাসী কোন কথা বলার সাহস পাচ্ছে না। মাটি কেটে মাহিন্দ্রা ট্রাক্টর দিয়ে অতিরিক্ত বোঝাই করে গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে চলাচলে ভেঙে যাচ্ছে সড়ক, একই সাথে চলাচলে ধুলোয় সয়লাব হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়,জেলার তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়ন মাটিকাটা সিন্ডিকেট মাটিয়ান ও শনি হাওর সহ বিভিন্ন হাওর থেকে ফসলি জমি ও হাওরের কান্দা থেকে মাটি কেটে তাহিরপুর-বাদাঘাট সড়ক,তাহিরপুর- আনোয়ারপুর সড়ক,আনোয়ারপুর-ফতেপুর সড়ক সহ বিভিন্ন সড়ক দিয়ে মাহিন্দ্র ট্রাকে করে মাটি পরিবহণ করে বিভিন্ন পুকুর,ডোবা,নতুন বাড়ির জায়গায় মাটি ভরাট ও নিচু জমি ভরাট করছে মাটি দস্যুরা। নাম প্রকাশে অনিচ্ছুক তাহিরপুর বাদাঘাট ও তাহিরপুর আনোয়ার সড়কের চলাচলকারী মানুষজন জানান,দেশের পটপরিবর্তনে পর আরও বেপরোয়া মাটিকাটা সিন্ডিকেট। গত এক মাস ধরে প্রশাসন এই অনিয়মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে না। মনে হচ্ছে প্রশাসন তাদের ভয় পায় আমাদের মত। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার আবুল হাসেম জানিয়েছেন,মাটিকাটা ব্যক্তিদের ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে কিংবা তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী