সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

অবৈধভাবে ভারতে প্রবেশ, ফেরার পথে যুবক আটক

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:১৫:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:১৫:০৮ পূর্বাহ্ন
অবৈধভাবে ভারতে প্রবেশ, ফেরার পথে যুবক আটক
স্টাফ রিপোর্টার :: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক যুবককে আটক করেছে বিজিবি। আটককৃত ওই বাংলাদেশি যুবকের নাম মো. রাজন খান (২০)। তিনি টাংগাইল জেলার টাংগাইল সদর থানার বিশ্বাস বেতকা গ্রামের যুবরাজ খানের ছেলে। বিজিবি জানায়, বুধবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ ডুলুরা বিওপির নিয়মিত টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১২১১/৩-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাপনা নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক মো. রাজন খান (২০) কে আটক করা হয়। এসময় ৩০৬৫ রুপি ভারতীয় মুদ্রা, ১ জোড়া নতুন কেডস, ২টি প্যান্ট, ২টি ফতুয়া, ১টি মোবাইল এবং ১টি ভারতীয় সিমসহ তাকে আটক করে বিজিবি। তাঁর সাথে থাকা মালামালের সর্বমোট সিজার মূল্য ২৩ হাজার ৯১৩ টাকা। বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাযায় আটককৃত যুবক ভ্রমণের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিসএসসি জানান, আটককৃত আসামিকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল