সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

আমাদেরকে দায়িত্ব পালন করতে না দিলে সমাজটাই শেষ হয়ে যাবে : আইজিপি

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০২:২৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০২:২৮:৪৮ পূর্বাহ্ন
আমাদেরকে দায়িত্ব পালন করতে না দিলে সমাজটাই শেষ হয়ে যাবে : আইজিপি
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি সভ্য দেশ পুলিশ ছাড়া কীভাবে চলবে? পৃথিবীর কোথায় আছে, পুলিশ ছাড়া চলে? পৃথিবীর কোথাও এটা নাই, এই দেশের মানুষকে এটা বুঝতে হবে, যারা বুদ্ধিমান, তারা অবশ্যই বোঝেন। তবে কিছু লোক আছে, তারা মনে করে পুলিশ এখন আইন প্রয়োগ করতে যাচ্ছে, পুলিশ তাদের প্রতিপক্ষ। দেশের অপরাধ যদি দমন করা না হয়, শৃঙ্খলা যদি না হয় কোন নাগরিকটা থাকতে পারবে, এই ১৮ কোটি লোকের একটা লোকে ঘুমাতে পারবে? আপনারও তো খেয়াল করেছেন, যখনই অপরাধ বেড়ে যায় তখন কি রকম শুরু হয়। তখন রাত জেগে নিজেদেরকে সারা রাত পাহারা দিতে হয়। এই দায়িত্বটুকু আমার। এখন যদি দেশের কিছু লোক আমাকে যারা ভুল বোঝে, আর তারা যদি আমাকে দায়িত্ব পালন করতে না দেয়, তাহলে পুরো সমাজটাই শেষ হয়ে যাবে। এই জিনিসটা তাদের বুঝতে হবে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১০টায় গাজীপুর মহানগরীর মোঘরখাল (ভোগড়া বাইপাস) শিল্পাঞ্চল পুলিশ-২ কার্যালয়ে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির তিনি এ কথা বলেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (শিল্প পুলিশ) ছিবগাত উল্লাহর সভাপতিত্বে কল্যাণ সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার ড. নাজমুল করিম খানসহ পুলিশের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইজিপি বলেন, এখনো পুলিশ জায়গায় জায়গায় কাজ করতে যাচ্ছে। সেখানে পুলিশ আক্রমণের শিকার হচ্ছে, তাদের কাছ থেকে আসামি ছিনিয়ে নিচ্ছে। ট্রাফিক পুলিশ আইনের নিয়ম ভঙ্গকারীদের কাছে যাচ্ছে, তাদেরকে বলছে আপনি আইন মেনে চলুন, সেখানে ট্রাফিক পুলিশের ওপর চড়াও হচ্ছে। আইন না মানার একটা প্রবণতা চলে আসছে। তারা মনে করছে, পুলিশ জনবিরোধী কাজ করছে, এখন আমরা আমাদের মতো চলবো, পুলিশ লাগবে না। এটা স¤পূর্ণ ভুল। উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও নাগরিক সমাজের কাছে আহ্বান জানিয়ে বলেন, আমাদেরকে (পুলিশকে) কাজ করতে দেন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা সমাজের জন্য, দেশের জন্য এখানে আছি। কীভাবে সমাজে স্থিরতা আসবে, আমরা কিভাবে কার্যকরী ইলেকশনের দিকে আগাবো? যদি আমরা স্থিতিশীলতা (স্ট্যাবিলিটি) না আনতে পারি, স্থিতিশীলতা আমাকে আনতে হবে, কেন কাজ করতে দিচ্ছেন না? এটা যুক্তিহীন একটা কাজ, পুলিশ মানুষের শত্রু নয়, আমাদের দেশের জন্য কাজ করতে হবে। আমি বিনীত অনুরোধ করি দেশবাসীর কাছে, আমাদেরকে কাজ করার অনুমতি দেন। আপনাদের ছেলে-মেয়ে এবং আত্মীয়-স্বজন সবাইকে বলেন, দেশের জন্য কাজ করতে হবে, অন্যথায় সবকিছু ভেঙে যাবে। শিল্প পুলিশ ও শ্রমিকদের উদ্দেশে আইজিপি বলেন, আপনারা (শিল্প পুলিশ) নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ যাত্রায় আমরা সঙ্গে পেয়েছি বাংলাদেশ সেনাবাহিনীকে, বিশেষ করে নবম পদাতিক ডিভিশনের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আমাদের সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা জানেন, শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও মার্চ মাসের আংশিক বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করবে। আপনাদের মাধ্যমে আমি সব শ্রমিক ভাই ও বোনদের প্রতিশ্রুতি দিচ্ছি, তাদের এই ন্যায়সঙ্গত পাওনা আদায়ের জন্য সব পক্ষের সঙ্গে আমরা আলোচনায় আছি এবং আপনাদের পাশে থাকবো। তিনি বলেন, শিল্প খাতের সব স্টেকহোল্ডার এবং শ্রমিক নেতৃবৃন্দসহ সবার প্রতি আমার আহ্বান, আপনারা কোনও গুজবে কান দেবেন না। আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না। ভাঙচুর করে প্রিয় কর্মস্থলের কোনও ক্ষতি হতে দেবেন না। আমরা দেখেছি, গুজব ছড়ানোর কারণে অনিয়মতান্ত্রিক ধ্বংসাত্মক কার্যক্রম চালানো হয়। এখানে আমি সাংবাদিক বন্ধুদেরও সহযোগিতা কামনা করছি। এরকম গুজবের বিষয়গুলো আপনারা যেন সমাজের সামনে তুলে ধরেন, সেজন্য আপনাদের আহ্বান জানাই। যদি এরকম গুজব ছড়িয়ে ভাংচুর চালানো হয় তাহলে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যারা ভাংচুর করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। রাস্তা অবরোধের মতো জনদুর্ভোগ সৃষ্টিকারী কোনও কাজ করা যাবে না। সমাজের সবার প্রতি আমার আবারও আহ্বান, পুলিশকে সহযোগিতা করুন, কাজের পরিবেশ তৈরি করুন, পুলিশকে প্রতিপক্ষ ভাববেন না, পুলিশের প্রতি আক্রমণ করবেন না। আইন ও সংবিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন। দেশ গঠনে আমাদেরকে দেশের সেবা করার সুযোগ দিন। বাহারুল আলম বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে লাখ লাখ মানুষ বাড়িতে যাবেন। তাদের এই আনন্দ যাত্রায় যেন বিঘœ না ঘটে তার জন্য শিল্প পুলিশ, ট্রাফিক পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শ্রমিক ভাইবোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। তাহলে লাখ লাখ মানুষের দুর্ভোগের কারণ তৈরি হবে। আপনারা তাদের বছরের একটি আনন্দ যাত্রায় বিঘœ হয়ে দাঁড়াবেন না। এ ধরনের কার্যকলাপ যেই করবেন আমি দৃঢ় কণ্ঠে বলছি, আমরা

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ