সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
ফসলরক্ষা বাঁধের কাজ

প্রয়োজনীয় স্থানে প্রকল্প দেয়নি পাউবো ঝুঁকিতে ছায়ার হাওরের ফসল

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ০৪:৩৪:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ০৪:৩৪:০২ পূর্বাহ্ন
প্রয়োজনীয় স্থানে প্রকল্প দেয়নি পাউবো ঝুঁকিতে ছায়ার হাওরের ফসল
স্টাফ রিপোর্টার :: প্রয়োজনীয় স্থানে ফসলরক্ষার জন্য প্রকল্প না দেয়ায় ঝুঁকিতে রয়েছে শাল্লা উপজেলার ছায়ার হাওরের ফসল। এ নিয়ে স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়রা জানান, শাল্লা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ব্রিজের পূর্বদিকের হাফ কিলোমিটার সড়কের প্রায় বিশ মিটার জায়গায় ভাঙা আছে। এই জায়গাটুকু অনেকটাই নিচু। এই অংশ দিয়ে দাঁড়াইন নদীর পানি হাওরে প্রবেশের আশঙ্কা রয়েছে। মাত্র ২০ হাজার টাকার মাটি ভরাট করলে ওই ভাঙা অংশটি ভরাট করা যেত। এতে ছায়ার হাওরের ফসল ঝুঁকিমুক্ত থাকতো। তারা বলেন, পাহাড়ি ঢলে নদীতে পানির চাপ বাড়বে। ফলে শাল্লা সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন ব্রিজের পূর্বদিকের সড়কের নিচু অংশ দিয়ে হাওরে পানি প্রবেশ করে অঘটন ঘটাতে পারে। জানাযায়, দিরাই-শাল্লা সড়ক পুনঃনির্মাণের কাজ চলছে। বিশেষ করে ব্রিজ, কার্লভার্ট ও মাটি কাটার কাজ চলমান রয়েছে। শাল্লা উপজেলার সুখলাইন পর্যন্ত মাটির কাজ অনেকটাই শেষের পথে। যদিও দিরাই উপজেলা ও শাল্লা উপজেলার কিছু কিছু অংশ বাকি আছে। মাটির কাজ সমাপ্ত করতেই আরও এক বছর সময় লাগতে পারে। স্থানীয়রা জানান পাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তা ধারণা করেছিলেন, সড়কের ওই অংশটি সড়ক বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান উঁচু করে দিবে। কাজেই এখানে প্রকল্প দেয়ার প্রয়োজন নেই। কিন্তু হল উল্টোটা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান ওই অংশে মাটি ভরাট করেনি। এ অবস্থায় শাল্লা সদর সংলগ্ন বলা ভালো পাউবো’র নাকের ডগায়ও নেই ছায়ার হাওরের সুরক্ষা। স্থানীয়রা জানান, ওই অংশটুকু ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরও বর্ষার ঢেউয়ে ভেঙে (আর.এল) এর অনেকটা নিচু অবস্থানে রয়েছে। এনিয়ে কোনও তোড়জোড় নেই পাউবোর। স্থানীয় কৃষকরা বলছেন, নদীতে পানি বাড়লেই এদিক দিয়ে পানি ঢুকবে ছায়ার হাওরে। এ ব্যাপারে হাওর বাঁচাও আন্দোলন উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস বলেন, দাঁড়াইন নদী এমনিতেই ভরাট হয়ে আছে। এদিকে যদি সড়ক বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান মাটি না ভরাট করে তাহলে তো বিপদ ঘরের কাছে। এই জায়গাটি ভেঙে অনেকটা নিচু হয়ে গেছে। নদীতে পানির চাপ আসলে পানি উন্নয়ন বোর্ড এ জায়গাটি সামাল দিতে পারবে না। সরকার কোটি কোটি টাকা দিয়েছে ফসল রক্ষা করার জন্য। কিন্তু পাউবো নাকের ডগায় কেন ঝুঁকি রেখে দিল? এখানে পানির চাপ ধরে রাখার জন্য দ্রুত কিছু একটা করতে হবে পানি উন্নয়ন বোর্ডকে। ১২ মার্চ এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা এসও রিপন আলী এ প্রতিবেদকের কাছে পাল্টা জানতে চান- সড়ক বিভাগ কি এদিকে মাটি কাটবে না? তখন এ প্রতিবেদক বলেন, সম্ভবত না। তখন তিনি দায়সারা যুক্তি দেখান। এসও রিপন আলী বলেন, পানি চাপ দিলে উপরে বস্তা দিতে পানি আটকাবো। পাল্টা যুক্তি উপস্থাপন করে এই ঝুঁকি না নেয়ার বিষয়ে সতর্ক করেন এ প্রতিবেদকও। সাথে সাথেই সার্ভে কাজে যুক্ত তার সহকর্মীদের ফোন করেন তিনি। তখন ঝুঁকিপূর্ণ স্থানের অংশটুকু মেপে আসতে বলেন পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী রিপন আলী।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী