সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ

  • আপলোড সময় : ১৪-০৩-২০২৫ ১১:১৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৩-২০২৫ ১১:১৮:১৯ পূর্বাহ্ন
গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ
দিরাই প্রতিনিধি :: গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের চৌধুরী ও মাঝি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চৌধুরী গোষ্ঠীর ৫ জন ও মাঝি গোষ্ঠীর ১জন আহত হয়েছেন। আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তাওহিদ ও মাহবুবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, কুলঞ্জ গ্রামের জুবের চৌধুরীর গরু গ্রামের মজনুর জমির ধান খায়। এ নিয়ে মাঝি গোষ্ঠীর মজনু’র লোকজন জুবের চৌধুরীর রাখালকে মারধর করে। বিষয়টি মাহবুব মেম্বারের মধ্যস্থতায় শেষ হয়। কিন্তু মাঝি গোষ্ঠীর এলাইছ মেম্বার বিষয়টি মেনে নিতে পারেন নি। পরে ১২ মার্চ রাতে চৌধুরী বাড়িতে বিষয়টি নিয়ে পঞ্চায়েত বসে। এক পর্যায়ে মাঝি গোষ্ঠীর লোকজন চৌধুরী গোষ্ঠীর লোকজনের উপর অতর্কিত হামলা করে। তাদের হামলায় চৌধুরী গোষ্ঠীর মাহবুব চৌধুরী, তাওহিদ চৌধুরী, আফরোজ চৌধুরী, খায়রুজ্জামান চৌধুরী, আসন উল্লাহ আহত হন। অপরদিকে চৌধুরী গোষ্ঠীর হামলায় মাঝিগোষ্ঠীর এলাছ মেম্বার আহত হয়েছেন। রাতেই চৌধুরী গোষ্ঠীর আহতদের সিলেট নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে আহত তাওহিদ ও মাহবুবের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের আইসিইউতে রাখা হয়েছে। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা

বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা