সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৯:১৮:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৯:১৮:১৩ পূর্বাহ্ন
জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত দুই মাসে (৫ জুন থেকে ৫ আগস্ট) সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন, পূর্ণাঙ্গ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে গঠিত জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। মঙ্গলবার সচিবালয়ে নিজ অফিসকক্ষে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের (ওএইচসিএইচআর) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেনের নেতৃত্বে প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন এ অঞ্চলের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা লিভিয়া কসেনজা ও আলেকজান্ডার জেমস আমির এল জুনদি। সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ডসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন। ভবিষ্যতে যাতে এটি বহাল থাকে এবং ১ নম্বর অবস্থান অক্ষুণœ থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার জন্য জাতিসংঘের প্রতিনিধিদলকে অনুরোধ করা হয়েছে। এই প্রতিনিধিদল জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কর্মরত বাংলাদেশিদের কাজের প্রশংসা করেছে এবং সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর আগে মঙ্গলবার সকালে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন কৃষি মন্ত্রণালয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশে কর্মরত প্রায় ৯ হাজার চীনা নাগরিকের নিরাপত্তার বিষয়ে তিনি সহযোগিতা চান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে বন্যার্তদের জন্য চীনের সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প