সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ০২:৪৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ০২:৪৬:২৯ পূর্বাহ্ন
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সাম্প্রতিক সময়ে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকাল ৪টায় পৌর শহরের হোসেন বখত বখত চত্বরে সপ্তসুর সংস্কৃতি চর্চা কেন্দ্র, সুনামগঞ্জের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে “শিশু ও নারী নির্যাতন বন্ধ করো, করতে হবে; সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য, পালন করো করতে হবে; সহ নানা স্লোগান দেয়া হয়। এছাড়া ‘মানবতা যখন আক্রান্ত, নীরবতা তখন অন্যায়; এই দেশে ধর্ষক মরার আগে, ধর্ষিতা মরে যায়; ধর্ষণ যখন হয় - লিঙ্গ পোষাক বিষয় নয়, এ নৈতিকতা অবক্ষয়; কান্ডারি আজ দেখিবো তোমার মাতৃমুক্তিপণ; মানবতা জাগিয়ে তোলো, ধর্ষণ রোধে এগিয়ে চলো; আর কত বার? পথে নামবো বার বার; ধর্ষণের শাস্তি হোক মৃত্যুদ-’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। লোকদল শিল্পীগোষ্ঠীর সাধারণ স¤পাদক তূর্য দাস রাজ-এর সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা উদীচীর সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, লোকদলের প্রতিষ্ঠাতা সভাপতি বিধান চন্দ্র বণিক বাঁধন, তৃণা দে, রিপন চন্দ, মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী ও শিশু নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন ও তার দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। শিশু ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক অনামিকা এষ লোপা, মাকসুদুর রহমান দিপু, অমিত বর্মণ, সেলিম আহমেদ, সুমন রাজা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি