সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি

ব্যবসায়ী আব্দুস সামাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০৩-২০২৫ ১২:৫৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৩-২০২৫ ১২:৫৬:২১ অপরাহ্ন
ব্যবসায়ী আব্দুস সামাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে ব্যবসায়ী আব্দুস সামাদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন মহব্বতপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি মারফত আলী, সহসভাপতি সামছুল ইসলাম, সেক্রেটারি পারভেজ হোসাইন, নজরুল ইসলাম, ব্যবসায়ী মাওলানা বাশির আহমদ, বাজার মসজিদের ইমাম আনোয়ার হোসেন, মুতালিব মিয়া, জফির আলী, চান মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দোয়ারাবাজার উপজেলা শাখার মুখ্যসংগঠক রাজিব আহমদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা আব্দুস সামাদের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বলেন, মহব্বতপুর বাজারের ব্যবসায়ী আব্দুস সামাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শুধু আব্দুস সামাদকে হত্যা করেই তাদের নরপশুকতা শেষ হয়নি, আব্দুস সামাদের মা ও স্ত্রীকেও তারা হত্যার উদ্দেশ্য মারধর করে গুরুতর আহত করেছে। তারা এখন তারা হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন। উল্লেখ্য, গত ৮ মার্চ (শনিবার) পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় আহত হয়ে ৪ দিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার (১২ মার্চ) ভোর রাতে মৃত্যুবরণ করে আব্দুস সামাদ (৩৫)। নিহত আব্দুস সামাদ উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়াঘর গ্রামের মৃত আনজব আলী’র পুত্র। এঘটনার পরের দিন রবিবার (৯ মার্চ) ১১ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুস সামাদের বড় ভাই আব্দুল মান্নান। এই ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক