সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সুরমা নদী যেন ভাগাড়

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:১৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:১৮:২৭ পূর্বাহ্ন
সুরমা নদী যেন ভাগাড়
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের পাশ দিয়ে বয়ে চলেছে সুরমা নদী। বিভিন্ন স্থানে নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে অবাধে। এতে করে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে সুরমা নদী। এতে দুর্গন্ধে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। সুনামগঞ্জ শহরের সবজির বাজার এলাকায় নদীর তীরে, লঞ্চঘাট ও ফেরিঘাটে, জেলরোড ও ফেরিঘাটে, জগন্নাথবাড়ি এলাকার নদীর তীরে, সুরমা মার্কেট, মধ্যবাজার এলাকায় নদীর তীরে, চাঁদনীঘাট নদীর তীর ও ফেরিঘাটে, পশ্চিম বাজার নদীর তীর, আরপিননগর, উকিলপাড়া, ষোলঘর এলাকায় নদীর তীরে ময়লার ভাগাড় টিলায় পরিণত হয়েছে। শহরের অসচেতন বাসিন্দারা প্রতিদিন নদীর তীরজুড়ে বাসা বাড়ির ময়লা, হোটেল-রেস্টুরেন্টের ময়লা, সবজি বাজারের ময়লা, মাছ বাজারের, মোরগের বাজারের ও মাংসের বাজারের ময়লা-আবর্জনা, এমনকি কমিউনিটি সেন্টারের ময়লা-আবর্জনা ফেলে দিচ্ছেন। পথচারী আব্দুল ছোবহান বলেন, নদী তীর সংলগ্ন রাস্তা দিয়ে হেঁটে গেলে দুর্গন্ধে নাক চেপে ধরতে হয়। এসব ময়লা-আবর্জনা অপসারণ করা না হলে পরিবেশ দূষিত হবে। অপর পথচারী সঞ্জিত কুমার দে বলেন, বাসা-বাড়ি ও হোটেল রেস্টুরেন্টের আবর্জনা ফেলায় নদীর পানি ও পরিবেশ দূষণ হচ্ছে। চারিপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। এগুলো অপসারণ করা প্রয়োজন। পাশাপাশি যারা আবর্জনা ফেলে সুরমা নদীকে হত্যা করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া দরকার। ফেরি যাত্রী শাহজাহান উদ্দিন বলেন, ময়লার দুর্গন্ধে ফেরিতে উঠলে বমি আসে। পেটের পীড়া দেখা দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো প্রতিরোধ করা দরকার। শেখ সুরত আলী বলেন, আবর্জনার দুর্গন্ধ রাস্তায় চললেও নাকে লাগে। কেউ এ নিয়ে ভাবেন না। শিক্ষার্থী, রোগীসহ নানা শ্রেণী পেশার মানুষ রাস্তায়, ফেরিতে চলাফেরা করেন। এসব ময়লা অপসারণের দাবি আমাদের। ষোলঘর এলাকার বাসিন্দা কবির আহমেদ বলেন, সুরমার তীর আগে অনেক সুন্দর ছিল। কিন্তু স্থানীয় অসচেতন লোকজন নদীর তীরে ময়লা-আবর্জনা ফেলছেন আর প্রভাবশালীরা বিভিন্ন কৌশলে নদীর তীর দখল করছেন। এভাবে চলতে থাকলে খুব বেশিদিন সুরমা নদীকে বাঁচানো যাবে না। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া প্রয়োজন। সুনামগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আহমেদ নূর বলেন, দেশের অনেক নদী নাব্যতা হারিয়ে বিলুপ্ত প্রায় হয়েছে। আমাদের সুনামগঞ্জের সুরমা নদীতে এখনও আছে স্বচ্ছ পানি। আমরা এই নদীর পানি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করে আসছি। এই নদীর পানি যাতে নষ্ট বা দূষণ না হয়, সেদিকে খেয়াল রেখে বর্জ্য অপসারণ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। তিনি বলেন, নদীকে সুরক্ষিত রাখতে অবশ্যই সচেতনমহল গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। কারণ নদীর কারণে হাজার লক্ষ পরিবার উপকার পাচ্ছে। পৌর নাগরিকসহ সকলে দায়িত্ব নিয়ে আবর্জনা ফেলা প্রতিরোধ করতে হবে এবং নদীকে বাঁচাতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ