সুনামগঞ্জ , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

মাদ্রাসায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : বখাটে গ্রেফতার

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:২৫:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:২৫:৩৫ পূর্বাহ্ন
মাদ্রাসায় ছাত্রীকে ধর্ষণের চেষ্টা : বখাটে গ্রেফতার
ছাতক প্রতিনিধি :: ছাতকে ১০ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলার জহিরপুর গ্রামের বখাটে যুবক মো. সাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে তার বাড়িতে ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধরা। শুক্রবার দিনগত রাতে ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই রাতেই বখাটের ঘর-বাড়ি ভাঙচুর করেন। পরবর্তীতে গভীর রাতে পুলিশ বখাটে মো. সাবুল মিয়াকে গ্রেফতার করে। এছাড়া ভিকটিমকে উদ্ধার করে তার পিতা- মাতার জিম্মায় রেখে গত শনিবার (১৫ মার্চ) সকালে ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় একাধিক সূত্রে জানাগেছে, শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের মাদ্রাসা পড়–য়া ছাত্রী (১০) গ্রামের মসজিদ সংলগ্ন মাদ্রাসায় কোরআন শিক্ষাকেন্দ্রে পড়তে যাওয়ার পথে একই গ্রামের মৃত ছমরু মিয়ার বখাটে ছেলে মো. সাবুল মিয়া (২৫) তাকে মাদ্রাসার দু’তলায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় বখাটে মো. সাবুল মিয়া। দিনব্যাপী ঘটনা গোপন রেখে সমঝোতার চেষ্টা করেন সাবেক ইউপি সদস্যসহ গ্রামের একটি মহল। এক পর্যায়ে সমঝোতার চেষ্টা ব্যর্থ হলে বিষয়টি গ্রামজুড়ে জানাজানি হয়। ঘটনার খবর পেয়ে রাতে বখাটে মো. সাবুল মিয়ার বাড়িতে হামলা চালিয়ে ঘর ভাঙচুর করে বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় তারা বখাটে যুবককে গ্রেফতারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করে। ঘটনার খবর পেয়ে জাহিদপুর ক্যা¤প ও জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে গভীর রাত পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ভোররাতে দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রাম থেকে অভিযুক্ত বখাটে যুবক মোঃ সাবুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ । জাহিদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ নাজমুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান আকন্দ জানিয়েছেন, ভিকটিমের পিতা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নং ২০) দায়ের করেছেন। এ মামলায় ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শনিবার সকালে ভিকটিমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স