সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন

মধ্যনগরে গ্রাম পুলিশ সদস্যকে মারধর, বেত্রাঘাত

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:৩৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:৩৪:১৪ পূর্বাহ্ন
মধ্যনগরে গ্রাম পুলিশ সদস্যকে মারধর, বেত্রাঘাত
ধর্মপাশা প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার গড়াকাটা গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেন (৩২) কে কিল ঘুষি, চড়-লাথি ও এলোপাতাড়ি বেত্রাঘাত করে আহত করা হয়েছে। ওই গ্রাম পুলিশের মোটরসাইকেলটি চেয়ে না পেয়ে স্থানীয় চারজন ব্যক্তি শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চান্দালীপাড়া গ্রামে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই গ্রাম পুলিশ সদস্যকে পাশের নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও আহত ওই গ্রাম পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের গড়াকাটা গ্রামের বাসিন্দা ও ২নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেন (৩২)। ওই গ্রাম পুলিশের চাকরির পাশাপাশি সংসারের খরচ মেটাতে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। গ্রামপুলিশ সদস্য মো. সাদ্দাম হোসেনের স্বজনদের অভিযোগ থেকে জানাযায়, একই ইউনিয়নের দোলাশিয়া গ্রামের বজলু মিয়া (৪০), চান্দালীপাড়া গ্রামের লালন মিয়া (৩০), হামিদপুর গ্রামের জামাল মিয়া (৪০) ও পাশের নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিশেরপাশা বাজারের বাসিন্দা দেলোয়ার মিয়া (২০) মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত রয়েছেন। গত শনিবার (৮ মার্চ) রাত ১০টার বজলু মিয়া ওই গ্রাম পুলিশের মোটরসাইকেল যোগে মহিষখলা বাজারে যাওয়ার জন্য বললে সাদ্দাম হোসেন এতে অপারগতা প্রকাশ করেন। এ সময় গ্রাম পুলিশের সঙ্গে বজলুর কাটাকাটি হয়। এক পর্যায়ে সাদ্দামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও সাদ্দামকে হুমকি দিয়ে বজলু সেখান থেকে চলে যায়। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চান্দালীপাড়া গ্রামের রোজিনা আক্তার (২৪) গ্রাম পুলিশ সাদ্দামকে কল করে জানায় যে, ভোটার আইডি কার্ডের ছবি তোলার জন্য মোটরসাইকেল করে তাঁকে মহিষখলা নিয়ে যেতে বলে। পরে সকাল ১১টার দিকে ওই গ্রাম পুলিশ মেয়েটির বাড়িতে গেলে তাকে রোজিনাদের বসতঘরের ভেতরে পেয়ে বজলু লালন, জামাল ও দেলোয়ার তাকে এলোপাতাড়ি কিল ঘুষি, চড়-লাথি ও বেত্রাঘাত করে। এক পর্যায়ে ঘর থেকে বেরিয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিলে, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সে রক্ষা পায়। ওইদিন বেলা ১২টার দিকে তাকে পাশের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাদ্দাম হোসেন বলেন, আমাকে মারধর করার ঘটনায় জড়িত বজলু লালন, জামাল ও দেলোয়ার এই চারজনই মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। আমার মাথাডা অহনও ভার ভার লাগতাছে। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা ব্যথা লাগছে। বিষয়টি থানার এসআই আসাদুল ইসলাম স্যারকে আমি জানিয়েছি। এ ঘটনায় আমি জড়িতদের শাস্তি চাই। অভিযুক্ত বজলু মিয়া দাবি করেন আমরা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত নই। গ্রাম পুলিশ সাদ্দাম হোসেনের চরিত্রে কিছুটা সমস্যা আছে। তাই তাকে আমরা একটু শাসন করেছি। মধ্যনগর থানার এসআই আসাদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক

ইয়াবার চালানসহ জুলাইযোদ্ধা হিমেল জনতার হাতে আটক