সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

নাশকতার প্রস্তুতির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:৩৭:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:৩৭:২৮ পূর্বাহ্ন
নাশকতার প্রস্তুতির অভিযোগে আ.লীগ নেতা গ্রেপ্তার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা ও দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোবারক হোসেন রুবেল (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সুনই গ্রামের নিজ বসতঘর থেকে শুক্রবার (১৪ মার্চ) রাত সোয়া দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মোবারক হোসেন রুবেল উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদেও রয়েছেন। ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার প্রস্তুতির অভিযোগে গত বছরের ৭ ডিসেম্বর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়। এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোবারক হোসেন রুবেলকে গ্রেপ্তার করা হয়। ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক স¤পাদক মোবারক হোসেন রুবেলকে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন