সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

জগন্নাথপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১২:৪৩:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১২:৪৩:১৫ পূর্বাহ্ন
জগন্নাথপুরে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশিষ্টজনের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর শহরের হাসপাতাল পয়েন্ট এলাকার একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আফজাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়ত নেতা মাওলানা জয়নাল আবেদীন, খেলাফত মজলিস নেতা মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার প্রমুখ। এতে দোয়া পরিচালনা করেন জামায়াত নেতা মাওলানা দরছ উল্লাহ। এ সময় জমিয়ত নেতা মাওলানা মতিউর রহমান, জামায়াত নেতা আবু তাইদ, প্রবাসী নেতা আবুল হোসেন, কবির উদ্দিন, দেলোয়ার হোসেন, জামাল উদ্দিন বেলাল, ওয়ালি উল্লাহ, রিয়াজ উদ্দিন রাজুসহ জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইয়াসীন খান বলেন, সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হলে ইনসাফভিত্তিক দেশ হবে। দেশে কোন ঘুষ দুর্নীতি থাকবে না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে জামায়াতের সকল কর্মীদের কাজ করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন