সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ

সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ

  • আপলোড সময় : ১৬-০৩-২০২৫ ১০:২৭:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৩-২০২৫ ১০:২৭:১৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক ২টি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮ টি ভারতীয় গরু জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। শনিবার (১৫ মার্চ) ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া ও মোকামছড়া নামক স্থান হতে ৬ টি ভারতীয় গরু ও ইসলামপুর নামক স্থান হতে ২টি ভারতীয় গরু জব্দ করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি। বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় অদ্য পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৯/৭-এস ও ১২২৯/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম পেকপাড়া ও মোকামছড়া নামক স্থান হতে ৬টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া পৃথক আরেকটি অভিযানে দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/১-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থান হতে ২টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩০ হাজার টাকা। বিজিবি জানায়, পৃথক ২ টি অভিযানে জব্দকৃত ৮টি গরুর আনুমানিক সিজার মূল্য ৬ লাখ ১০ হাজার টাকা৷ সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা