সুনামগঞ্জ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১২:৫২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:০৫:৪২ পূর্বাহ্ন
গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ছাই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের হাছনপুর (নোয়াগাঁও) গ্রামে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৫টি বসতঘরসহ নগদ টাকা, ধান, গবাদিপশু ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে নগদ টাকাসহ অন্তত ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হাছনপুর (নোয়াগাঁও) গ্রামের সৈয়দ মিয়ার স্ত্রী সন্ধ্যার পূর্বে ইফতারসামগ্রী তৈরি করার জন্য চুলার সুইস চাপেন। হঠাৎ গ্যাসের পাইপ লিক হয়ে মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কে পরিবারের লোকজন ঘর থেকে বের হয়ে যায়। আগুনের তীব্রতা বেড়ে এসময় পার্শ্ববর্তী নজরুল ইসলাম, মিলন আহমদ, এখলাস আলী ও মখলিস মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। নজরুল ইসলামের স্ত্রী রাশেদা বেগম কান্না জড়িত কণ্ঠে এই প্রতিবেদককে জানান, পার্শ্ববর্তী ঘরে আগুন লাইগা আমার সব শেষ। ঘরে ৩০-৩৫ মণ ধান ছিলো সেগুলোও পুড়ে ছাই। তিনি বলেন, ঘর তৈরি করার জন্য জামানো নগদ ১ লাখ টাকা চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে। একটা ছাগলও পুড়ছে, সব শেষ আমাদের। এখন পরনের কাপড়টা ছাড়া কিছুই নাই। স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম বলেন, ইফতার সামগ্রী তৈরি করতে গিয়েই যখন চুলার সুইস চালু করা হয়, তখনই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। সম্ভবত সিলিন্ডার গ্যাসের পাইপে লিকেজ ছিল, এইসময় আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। পরনের কাপড় ছাড়া এই পরিবারের সদস্যদের আর কিছুই নাই এখন। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি করে দ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহায়তার ব্যবস্থা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স