সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

শেখ পরিবারসহ আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ১২:৫৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ১২:৫৬:১৮ পূর্বাহ্ন
শেখ পরিবারসহ আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের টাকা যারা পাচার করে বিদেশে নিয়ে গেছে, লন্ডনে তাদের সামাজিকভাবে বয়কট করতে ক্যাম্পেইন শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। রোববার বিকালে শান্তিগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নে এসব কথা বলেন তিনি। এসময় কয়ছর আহমদ আরও বলেন, আওয়ামী বাকশালীরা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। এই দুর্নীতির লক্ষকোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা দুর্নীতি করে টাকা পাচার করে নিয়ে গেছে আমরা যুক্তরাজ্য প্রবাসীরা তাদের সামাজিকভাবে বয়কট করতে ক্যাম্পেইনের ডাক দিয়েছি। আমরা লন্ডনে বিভিন্ন শহরে লিফলেট বিতরণ করেছি। যারা আমাদের কষ্টার্জিত টাকা পাচার করে বাড়ি-গাড়ির মালিক হয়েছে তারা ৫ আগস্টের পরে শেখ হাসিনার সাথে বিদেশে পালিয়ে গেছে। তারা এই অবৈধ টাকা দিয়ে বিদেশে সামাজিক ও রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে। আমরা বৃটিশ সরকারসহ স্ব স্ব দেশের সরকারের সাথে লবিং করে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে বাংলাদেশের অবৈধ পলাতক প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে বৃটিশ সরকার ব্যবস্থা নিয়েছে। শেখ পরিবারসহ আওয়ামী লীগের সবাই দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন তিনি। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, আনিসুল হক, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব রওশন খান সাগর, জেলা যুবদলের আহ্বায়ক আমীনুর রশীদসহ শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন