সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

চলছে বিশেষ অভিযান : বালুখেকো ও চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৪ ০৪:১৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৪ ০৪:১৪:৫০ অপরাহ্ন
চলছে বিশেষ অভিযান : বালুখেকো ও চোরাচালান চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ
শামস শামীম :: সুনামগঞ্জ পুলিশ বালু-পাথর খেকোসহ চিনি চোরাচালানে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযানে শুরু করেছে। সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালু, বালু উত্তোলনে নিয়োজিত নৌকা, ভারতীয় চিনির বস্তাসহ অবৈধকাজে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে। ২৬ আগস্ট রাত থেকে ২৭ আগস্ট মঙ্গলবার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত বালু, পাথর, চিনি ও উপকরণের মূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা। সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়াসেল সূত্রে জানা গেছে, তাহিরপুর থানার এসআই মো. হেলাল উদ্দিন ও এসআই আবুল কালাম চৌধুরী সোমবার রাত ১২টায় তাহিরপুর থানার রামজীবনপুর পা-ব নদীতে ৭টি স্টিলবডি নৌকা জব্দ করেন। প্রতিটিতেই বালুভর্তি ছিল। ৭টি নৌকাতে প্রায় ১ হাজার ৯০০ ফুট বালু ছিল। এসব বালু অবৈধভাবে তাহিরপুরের সীমান্ত নদী যাদুকাটা থেকে উত্তোলন করা হয়েছিল। খবর পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে বালুভর্তি ৭টি স্টিলবডি নৌকা জব্দ করে। জব্দকৃত মালামাল ও পণ্যের মূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। এসময় নৌকায় থাকা ১৩জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন তাহিরপুরের তোফায়েল মিয়া, শাহিবুর রহমান, সাইদুল ইসলাম, সাহাবুল ইসলাম, শাকিনুর, জোনায়েদ মিয়া, জনিক মিয়া, রাসেল মিয়া, আজাদ মিয়া, আলী নেওয়াজ, পারভেজ মিয়া, বিশ্বম্ভরপুর থানার বসর মিয়া। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সোমবার রাত সাড়ে ৮টায় সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুজ জহুর সেতু এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশের এসআই এসএম ওয়াসিমুল ইসলাম ও এএসআই আব্বাস এই অভিযান পরিচালনা করেন। এসময় চার হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তাছাড়া একটি বাল্কহেড নৌকাও জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১ কোটি ২ লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশের মিডিয়া সেল। এসময় তাহিরপুর থানার এবাদুর রহমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ধোপাজান নদীতে অভিযান পরিচালনা করে। এসময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত বালু-পাথর ভর্তি দুটি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। যার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এদিকে বিশ্বম্ভরপুর থানা পুলিশ চালবন বিশেষ অভিযান পরিচালনা করে চিনি চোরাচালানে জড়িত ৫ চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে। পৃথক অভিযানে তাদের কাছ থেকে ২৩ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্বম্ভরপুরের মোশারফ হোসেন, আফাজ উদ্দিন, খোরশেদ আলম, সুনামগঞ্জ সদর উপজেলার রুবেল মিয়া ও বিশ্বম্ভরপুর উপজেলার হাবিবুর রহমান। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি পিকআপ ভ্যান ও একটি সিএনজিও উদ্ধার করা হয়। জব্দকৃত চিনির মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। সুনামগঞ্জ পুলিশ সুপার এমএন মোর্শেদ বলেন, গত দুদিন ধরে নদীতে অবৈধভাবে বালু পাথর আহরণের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। তাহিরপুরে সেনাসদস্যদেরও সহায়তা নেওয়া হয়েছে। তবে এই অবৈধকাজ রাতেই বেশি হওয়ায় অভিযান চালানো ঝুঁকিপূর্ণ। তারপরও আমরা অভিযান চালাচ্ছি। অভিযানে বালু, পাথরসহ এর সঙ্গে জড়িতদেরও গ্রেপ্তার করছি। একই সঙ্গে চিনি চোরাচালানে জড়িতদের বিরুদ্ধেও অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ