সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সচেতন নাগরিক কমিটির মানববন্ধন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবি

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৩৯:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:৩৯:২১ পূর্বাহ্ন
সচেতন নাগরিক কমিটির মানববন্ধন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: নারী ও শিশুর প্রতি সহিংসতার বন্ধসহ নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। রবিবার (১৬ মার্চ) সকাল ১১টায় পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনার মাত্রা উল্লেখ্যযোগ্য হারে বেড়ে গেছে। ঘরে-বাইরে, কর্মক্ষেত্র শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্রই এর ভয়াবহ শিকার হচ্ছেন কন্যাশিশুসহ সব বয়সী নারী। এই পরিস্থিতি অগ্রহণযোগ্য। সাম্প্রতিক সময়ে দেশে নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা। মানববন্ধনে চলমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ১১টি সুপারিশ তুরে ধরা হয় সনাকের পক্ষ থেকে। বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি নৃশংসতার মাত্রা ও সংখ্যা বিবেচনায় দেশবাসী ভীতিকর সময় পার করছেন। আইনের যথাযথ প্রয়োগের অভাব, অপরাধীদের শাস্তি না পাওয়া, বিচারে দীর্ঘসূত্রিতাসহ নানা কারণে এসব ঘটনা বাড়ছে। নারীর প্রতি এ ধরণের আচরণ দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পিত কার্যক্রম জরুরি। চলমান পরিস্থিতি থেকে উত্তরণের সুপারিশগুলো তুলে ধরেন সুনামগঞ্জ সনাকের সহসভাপতি অ্যাডভোকেট খলিল রহমান। মানববন্ধনে বক্তব্য দেন সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজনীন বেগম, সনাক সদস্য সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, নূরুর রব চৌধুরী, মো. রাজু আহমেদ ও ইয়েস সদস্য নুসরাত জাহান মৌ। বক্তারা আরও বলেন, সব ক্ষেত্রে ও পর্যায়ে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় আইনের সংস্কার ও বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ