সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

জগন্নাথপুরে মাটিবাহী ট্রাক্টরে রাস্তার সর্বনাশ

  • আপলোড সময় : ১৭-০৩-২০২৫ ০১:৪১:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৩-২০২৫ ০১:৪১:০৪ পূর্বাহ্ন
জগন্নাথপুরে মাটিবাহী ট্রাক্টরে রাস্তার সর্বনাশ
মো. শাহজাহান মিয়া :: জগন্নাথপুরে হাওরের মাটির কাচা রাস্তাগুলোর সর্বনাশ করে দিচ্ছে ট্রাক্টর গাড়িগুলো। এসব রাস্তা দিয়ে অন্য যানবাহন ও পায়ে হেঁটে চলাচল দুঃসহ হয়ে উঠেছে। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া সমধল গ্রাম এলাকা থেকে নলুয়ার হাওরের বুকচিরে বয়ে গেছে আঁকাবাঁকা ছোট মাটির কাচা রাস্তা। এ রাস্তা দিয়ে নলুয়ার হাওরের পশ্চিমাঞ্চলের গ্রাম বেতাউকাসহ অত্র অঞ্চলে মানুষ চলাচল করে থাকেন। এছাড়া বৈশাখ মৌসুমে এ রাস্তা দিয়ে হাওরের ধান বাড়িতে আনা হয়। সরেজমিনে স্থানীয়রা জানান, বৈশাখ মৌসুম আসার আগেই রাস্তাটির সর্বনাশ করে দিয়েছে ট্রাক্টরগুলো। একটি মহল হাওর থেকে অসংখ্য ট্রাক্টর ভর্তি করে মাটি এনে গ্রামে বিভিন্ন জনের কাছে বিক্রি করে। মাটির কাচা রাস্তা দিয়ে ভারী যন্ত্র চলাচল করায় রাস্তাটি দেবে গিয়ে অসংখ্য গর্ত হয়ে গেছে। একই সঙ্গে গর্ত হয়ে যাওয়া রাস্তার মাটি এখন ধুলো হয়ে চারদিকে ছড়িয়ে যাচ্ছে। স্বার্থান্বেষী মহলের মাটির ব্যবসার কারণে রাস্তাটি বিনাশ হয়ে গেছে। এখন বৃষ্টি হলেই রাস্তার গর্তে পানি জমে রাস্তাটি মরণদশায় পরিণত হবে বলে হাওরে চলাচলকারীরা জানান। নাম প্রকাশ না করে ট্রাক্টর গাড়ির সাথে সংশ্লিষ্ট একজন জানান, বৃষ্টি হলেই আমরা মাটি নেয়া বন্ধ করে দিবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাস্তার গর্তে আমরাও মাটি ফেলে ভরাট করি। যাতে চলাচল করা যায়। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা মাটির ব্যবসা করতে গিয়ে হাওরের রাস্তাটির সর্বনাশ করে দিয়েছে। তা দেখার যেন কেউ নেই। আমরা অসহায়-নিরুপায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস নেই। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স