সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ধর্ষণ’কে ‘ধর্ষণ’ই বলতে হবে

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ০৪:২৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ০৪:২৯:৪১ পূর্বাহ্ন
ধর্ষণ’কে ‘ধর্ষণ’ই বলতে হবে
আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন। সাংবাদিকদেরকে তিনি ‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ লেখার সদুপদেশ দিয়েছেন। পাশাপাশি যেসব ঘটনা জনমনে আতঙ্ক বা ভয় সৃষ্টি করে তা কম দেখানোর অনুরোধ করতেও ভুলেন নি। বলেছেন, ‘এটা আপনারা করবেন, আপনাদের পেশাগত দায়িত্ব।’ তবেই নাকি বিষয়টিকে ‘একটু রিজনেবল” করে দেখানো যায়।’ অর্থাৎ ‘ধর্ষণ’ শব্দটির ব্যবহার ভাবপ্রকাশের ক্ষেত্রে ‘যুক্তিসঙ্গত’ নয়। একই বলে প্রশাসনিক বৈয়াকরণত্ব। এইভাবে ‘যুক্তিসঙ্গতি’র মোহে বুঁদ হয়ে থেকে কাঠামোগত সহিংসতাকে বরদাস্ত করে নিলেই সমাজ আপাদমস্তক ভয় এবং আতঙ্ক মুক্ত হয়ে উঠবে। এর নির্গলিতার্থ এটাই যে, ভয় ও আতঙ্ক গ্রস্ত হয়ে উঠার মতো বীভৎস যতোসব কা- সমাজ পরিসরে ক্রমাগত ঘটতে থাকবে কিন্তু সমাজসদস্য কাউকেই ভীত ও আতঙ্কিত হওয়া চলবে না। কিন্তু, সম্ভবত প্রশাসক হিসেবে তিনি ভয় ও আতঙ্কের উৎস ‘ধর্ষণ’ বা অন্যবিধ নির্যাতন, নিপীড়ন উৎখাতে কোনও কার্যকর ভূমিকা রাখতেও যথারীতি অপারগ হবেন, তাঁর পূর্বসূরিদের মতো। এই পরিপ্রেক্ষিতে সমাজসদস্যদের দায়িত্ব হলো, ঝড় আসতে দেখে আতঙ্কিত উট পাখির মতো মাথা মরুভূমির বালির ভেতরে গোঁজে দিয়ে স্থবির ঠোঁটুজগন্নাথ হয়ে থাকা। দেখতে না পেলে ঝড় বিলীন হয়ে যায়, উটপাখির এমন দর্শন মানুষের জন্য আসলেই ‘চমৎকার’ একটি দর্শন। একবিংশ শতাব্দীর তৃতীয় দশকের সিঁড়ি ডিঙ্গানোর সময়েও এবংবিধ প্রশাসনিক দর্শনচর্চার মধ্যে একটা আমলাতান্ত্রিক চমৎকারিত্ব আছে, তাতে কোনও সন্দেহ নেই। ইংরেজি ‘রিজনেবল’ শব্দটার ব্যবহারে তাঁর সে চমৎকারিত্ব আরও বেশি করে প্রকটিত হয়েছে। ‘চকার’ কিংবা ‘মকার’ সহযোগে অর্থাৎ খাস বাংলায় না বলে ‘ইন্টারকোর্স’ ও ‘রেপ’ বলার মতো, যাকে বলে, বাংলায় উপজিত লজ্জাকে আড়াল করে ইংরেজিতে উপজিত নির্লজ্জ হয়ে উঠা। একেই বলে ‘রিজনেবল’-এর চামৎকারিত্ব, থুড়ি ‘যুক্তিসঙ্গতি’। এ প্রসঙ্গে বিদগ্ধজনের অভিমত এই যে, ‘ধর্ষণ’ শব্দটি বাংলা অভিধান থেকে বাদ দিলে অথবা ‘ধর্ষণ’ শব্দটির ব্যবহার রহিত করলে যদি ‘ধর্ষণ’ অর্থে ‘অপ্রাপ্তবয়স্ক নারী অথবা প্রাপ্তবয়স্ক অসম্মত নারীর সঙ্গে পুরুষ কর্তৃক বলপ্রয়োগে যৌনসঙ্গম’-এর ঘটনা আর না ঘটে, তবে ‘ধর্ষণ’ শব্দটি বাংলা ভাষা থেকে বাদ দেওয়া যায়, অন্যথায় নয়। কারণ, ধর্ষণ শব্দটি ব্যবহার বহির্ভূত করে দিলে সমাজপরিসরে ধর্ষণ বন্ধ হয়ে যাবে না। প্রতিষ্ঠিত এই জঘন্য পুরুষতান্ত্রিক সমাজ অপরাধটি করতেই থাকবে। সমাজে ধর্ষক থাকবে ও ধর্ষণ চলবেই। অথচ এই জঘন্য অপরাধটিকে ‘নারী নির্যাতন’-এর মুখোশ পরিয়ে পলকে ও হালকা করে দেখানোর নিহিতার্থ আপরাধীকে আরও বেশি করে অপরাধ করতে উৎসাহিত করা ভিন্ন অন্য কীছু হতেই পারে না। এমন হলে, এবন প্রকার অবিমৃষ্যকারিতাকে বরদাস্ত করার কোনও সার্থকতা নেই, বরং সেটা প্রতারণা ও ভ-ামির নামান্তর। সুতরাং ধর্ষককে ধর্ষক এবং ধর্ষণকে ধর্ষণই বলতে হবে এবং তার প্রতিষ্ঠিত অর্থও বদলে যাবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স