সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান বাঁধ দুর্বল, আকাশে মেঘ, দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক নষ্ট হওয়ার পথে হাজারো হেক্টর জমির ধান ‎জামালগঞ্জে অবৈধভাবে মজুত ২ হাজার লিটার ডিজেল জব্দ ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকার সার-বীজ দেওয়া হবে কৃষকদের সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা তাহিরপুরে সেতুর অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগে চার গ্রামের মানুষ ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের পরিবারে কান্না থামছেনা, ৯ দালালের বিরুদ্ধে মামলা হামের লক্ষণ নিয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি, আরও একজনকে সিলেটে রেফার হাওরের ধান ঘরে তুলতে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ‎জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ পিআইসি কমিটির সভা জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম ছাতকে ‘দুর্বল বাঁধ’ নিয়ে দুশ্চিন্তায় কৃষক দেখার হাওরের জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি ভূমধ্যসাগরে গ্রিসগামী নিহত ১২ যুবকের মরদেহ পেতে স্বজনদের আকুতি ভূমধ্যসাগর ট্র্যাজেডি : একমাত্র পুত্রের শোকে প্রবাসী পিতা আইসিইউতে, লাশ ফেরত পেতে মায়ের আকুতি সব হারিয়ে ব্যবসায়ীরা নিঃস্ব, প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি, তদন্ত কমিটি গঠন

কাঠইর ইউনিয়নে ইফতার মাহফিল

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১০:১০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১০:১০:৩৫ পূর্বাহ্ন
কাঠইর ইউনিয়নে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী নূর-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ইউনিয়নের কলাইয়া গ্রামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে কাঠইর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আলী নূর জানান, তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন। তিনি ইউনিয়নের গরীব-দুখি মানুষের পাশে থাকতে চান। তাই আগামী ইউপি নির্বাচনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি। মোহাম্মদ আলী নূর সুনামগঞ্জ শহরের নূর ফার্মেসীর স্বত্বাধিকারী, পূর্ব বাজার জামে মসজিদের কার্যকরি সদস্য, পুরাতন জেল মসজিদের সহ-সভাপতি, সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির আজীবন সদস্য, জেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার সদস্য, প্রবীণ হিতৈষী সংঘের আজীবন সদস্য, কাঠইর ইউনিয়ন বিএনপি’র ২ বারের সভাপতি এবং সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি পদে অধিষ্ঠিত আছেন। মোহাম্মদ আলী নূর বিগত ১৫ বছর আগে অর্থাৎ ২০১১ সালে কাঠইর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২৮ ভোটের ব্যবধানে পরাজিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মো. লুৎফুর রহমান। ইফতার মাহফিলে কলাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মালদার আলী, সমাজসেবক আবুল হায়াত, আব্দুল কাইয়ূম, উপজেলা সাবেক ছাত্রদল সহ-সভাপতি জিয়াউর রহমান সজল, সমাজসেবক আব্দুর রহমান, সাবেক ইউপি সদস্য মো. কুতুব উদ্দিন, কাঠইর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলাইয়া, চন্ডিতল, কাঠইর, জগজীবনপুর, নারায়ণপুর, উলুতুল, ব্রাহ্মণগাঁও, শাখাইতি, মাগুড়া, নোয়াগাঁও, গুলেরগাঁওসহ প্রভৃতি গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই

জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই