সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ডাস্টবিন বিতরণ

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১০:১৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১০:১৪:০৪ পূর্বাহ্ন
ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ডাস্টবিন বিতরণ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ড পরিষ্কার ও পরিচ্ছন্নতার জন্য ওয়ার্ল্ড ভিশন এপির উদ্যোগে পৌরসভা কর্তৃপক্ষের কাছে ডাস্টবিন হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের কাছে ২৪০ লিটার পরিমাণের ৮০টি ডাস্টবিন হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, সুনামগঞ্জ পৌর শহরকে একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহরের গড়ে তুলতে আমাদের সবারই লক্ষ্য রয়েছে। ওয়ার্ল্ড ভিশন ও পৌরসভার দীর্ঘদিনের স্বপ্ন পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের আলোকে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। শহরকে পরিচ্ছন্ন রাখতে এই ডাস্টবিনগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শহরের গুরুত্বপূর্ণ বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যেখানে ময়লা আবর্জনা সবচেয়ে বেশি জমা হয় সেখানে এই ডাস্টবিনগুলো বিতরণ করা হবে। যাতে করে রাস্তায় পড়ে থাকা ময়লা সহজেই ডাস্টবিনে রাখা যায়। পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে এসব ডাস্টবিনের ময়লা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখা হবে। সকলের মিলিত কাজের মাধ্যমে একটি সুন্দর পরিচ্ছন্ন শহর গঠন করা যাবে। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন এপি ম্যানেজার স্টিপ তাপস চিসিম, প্রোগ্রাম অফিসার উত্তম হাওলাদার, উত্তম চক্রবর্তীসহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী