সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

সংলাপ, সংস্কার ও রাজনৈতিক ঐকমত্য

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১১:৪০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১১:৪০:২৯ অপরাহ্ন
সংলাপ, সংস্কার ও রাজনৈতিক ঐকমত্য
আহমেদ শমসের বাংলাদেশের রাজনীতিতে সংস্কার ও সংলাপ - এই দুটি বিষয় বরাবরই আলোচিত। বিশেষ করে যখন কোনো সরকার বা প্রশাসন বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটতে চায়, তখন রাজনৈতিক দলগুলোর মতামত গ্রহণের প্রয়োজনীয়তা সামনে আসে। বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হয়েছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে সংলাপ শুরু হতে যাচ্ছে। প্রশ্ন হলো, এই সংলাপ ও সংস্কারের উদ্যোগ কি বাস্তবিক অর্থে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করতে পারবে? জাতীয় ঐকমত্য কমিশন ইতিমধ্যে ৩৭টি রাজনৈতিক দলের কাছে পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের সারসংক্ষেপ পাঠিয়েছে এবং দলগুলোকে মতামত জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। মতপার্থক্য দূর করার লক্ষ্যে সংলাপ শুরু হবে এবং বেশ কয়েক দিন পর্যন্ত তা চলবে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো আংশিকভাবে একমত, সেগুলো নিয়েই বেশি আলোচনা হবে। আর যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো নিয়েও আলাপ-আলোচনার সুযোগ থাকছে। তবে এই উদ্যোগের বাস্তবায়ন কতটা সম্ভব, সেটাই এখন বড় প্রশ্ন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বলছে, সংলাপ কখনোই খুব সহজ বিষয় নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, পরস্পরের প্রতি অবিশ্বাস এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে শঙ্কা সব সময়ই সংলাপকে কঠিন করে তোলে। অতীতে দেখা গেছে, সংলাপের টেবিলে বসলেও দলগুলো নিজেদের অবস্থান থেকে খুব একটা সরে আসতে চায় না। বরং নিজেদের রাজনৈতিক অ্যাজেন্ডা সামনে রেখে সংলাপকে ব্যবহার করার প্রবণতাই বেশি লক্ষ করা যায়। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগ যদি সত্যিকার অর্থে দলগুলোর মতপার্থক্য দূর করতে চায়, তবে কেবল আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতেই হবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সংস্কারের প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলোর কাছে কতটা গ্রহণযোগ্য? সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার - এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের বিতর্কের কেন্দ্রে রয়েছে। বিএনপি বরাবরই বলে আসছে, সরকার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য সংস্কারের বিষয়টি সামনে আনছে। আবার জামায়াত সংস্কারে বেশি আগ্রহী। অন্যদিকে, নতুন গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সংস্কার ও শেখ হাসিনার বিচার শেষে নির্বাচন চায়। অন্য দলগুলোর মধ্যেও এসব প্রশ্নে মতভিন্নতা আছে। সংস্কারের বাস্তবায়ন পদ্ধতিতেও মতপার্থক্য রয়েছে। কিছু দল চাইছে, নির্বাচনের আগেই অধ্যাদেশের মাধ্যমে সংস্কার করা হোক। কেউ চাইছে, গণভোটের মাধ্যমে জনমত যাচাই করা হোক। আবার কেউ বলছে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এই সংস্কার হওয়া উচিত। এই মতপার্থক্যের মধ্যে জাতীয় ঐকমত্য গঠন কতটা সম্ভব? অতীতের অভিজ্ঞতা বলছে, সংলাপ ও সংস্কারের উদ্যোগ প্রায়ই রাজনৈতিক বিভাজনের কারণে ব্যর্থ হয়। কেউই তালগাছের ভাগ ছাড়তে চায় না। তবে এবার একটি ইতিবাচক দিক হলো, রাজনৈতিক দলগুলো অন্তত আলোচনায় আসতে রাজি হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশির ভাগ দল সংস্কারের সুপারিশগুলোর প্রতি পুরোপুরি বিরোধিতা করেনি। বরং কিছু বিষয়ে আংশিক একমত হয়েছে। এটি একটি ভালো সূচনা হতে পারে, যদি দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়ার জায়গা তৈরি হয়। কিন্তু সংলাপকে সফল করতে হলে সরকার ও কমিশনকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং দলগুলোর যৌক্তিক মতামত গ্রহণ করতে হবে। জাতীয় ঐকমত্যের প্রশ্নে আরেকটি বড় চ্যালেঞ্জ হলো, কতটা বাস্তবসম্মত সংস্কার করা সম্ভব? কারণ কোনো সংস্কার যদি কেবল একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দেয়, তাহলে তা কখনোই টেকসই হবে না। সংলাপ কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে তা রাজনৈতিক সংকটের সমাধান করবে না। বরং দলগুলোর মধ্যে আরও অবিশ্বাস বাড়বে। অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার সংলাপকে ফলপ্রসূ করতে হবে। রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থের বাইরে গিয়ে বৃহত্তর জাতীয় স্বার্থের কথা ভাবতে হবে। কমিশনকেও অবশ্যই এমন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে, যা কোনো নির্দিষ্ট পক্ষের জন্য সুবিধাজনক হয়। যদি সংলাপ সফল হয়, তাহলে এটি হতে পারে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যথায়, এটি কেবল আরেকটি ব্যর্থ সংলাপের অধ্যায় হিসেবেই ইতিহাসে লেখা থাকবে। নতুন কিছু করার প্রত্যয় নিয়ে যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে সাত মাস আগে, তার মেজাজ রাজনৈতিক নেতৃত্ব ধরে রাখতে পারেন কি না, দেখার বিষয় সেটাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ