সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা

  • আপলোড সময় : ১৮-০৩-২০২৫ ১১:৫৩:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৩-২০২৫ ১১:৫৩:১৭ অপরাহ্ন
বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের অর্থনীতি আর খাদের কিনারায় নেই, বরং ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, আগে অর্থনীতি খাদের কিনারায় ছিল, কিন্তু সেখান থেকে টেনে তোলার চেষ্টা করা হয়েছে। এখন অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এবং বিশ্বের অনেক দেশের নজর এখন বাংলাদেশের দিকে। কিছু ভুল-ত্রুটি থাকলেও সামগ্রিক অবস্থা সন্তোষজনক। তিনি আরও বলেন, অর্থনীতি নিয়ে অযথা হতাশ হওয়ার কোনো কারণ নেই। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাম্প্রতিক মন্তব্য নিয়ে উদ্বেগ থাকলেও, এতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক স¤পর্কের কোনো সমস্যা হবে না। ড. সালেহউদ্দিন আহমেদ জানান, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের জন্য সরকার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তিনি বলেন, এলডিসি উত্তরণ বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়। এর জন্য একটি স্মোথ ট্রানজিশন স্ট্র্যাটেজি নেওয়া হবে, যা অন্য অনুন্নত দেশগুলোর জন্যও অনুপ্রেরণা হতে পারে। অর্থ উপদেষ্টা বলেন, পণ্য খালাসে জট খুলেছে। যদিও ব্যবসায়ীরা মাঝে মাঝে বিভিন্ন কৌশল অবলম্বন করেন, সরকার তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন