সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি
প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের মানববন্ধন

বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবি

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ১২:০০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ১২:০০:৩১ পূর্বাহ্ন
বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবি
স্টাফ রিপোর্টার :: বকেয়া ভাতা পরিশোধসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখা। মঙ্গলবার (১৮ মার্চ) শহরের ষোলঘরস্থ জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন এআই টেকনিশিয়ানরা। মানববন্ধনে বক্তারা তাদের দীর্ঘদিনের বকেয়া ভাতা পরিশোধের দাবি জানান। এছাড়া, তারা তাদের চাকরি রাজস্বকরণেরও দাবি জানিয়েছেন। বাংলাদেশ প্রাণিস¤পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কামরুজ্জামান লিটন, ফারুক আহমেদ, রেজা মিয়া, আলাউদ্দিন, জহিরুল ইসলাম তারেক প্রমুখ। বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তাদের কাজের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ৭ দফা দাবিগুলো হল- ১. এআইটি কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সাথে ইতিপূর্বে অনুষ্ঠিত বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল (সম্মানজনক ভাতা/দৈনিক হাজিরা) তার দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত করতে হবে। ২. একই ইউনিয়নে একাধিক এআইটি নিয়োগ প্রক্রিয়া (নিজ খরচ, যথাযথ প্রক্রিয়া বিহীন প্রশিক্ষণ) বাতিল করতে হবে। ৩. এতগুলো বেসরকারি কো¤পানিকে কৃত্রিম প্রজনন কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখা অযৌক্তিক। টার্গেট পূরণের বাধ্যবাধকতা শিথিল করতে হবে। ৪. এআইটিদের চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। ৫. সরকারি সিমেনের বিরুদ্ধে অপপ্রচার রোধ করতে হবে। সেক্ষেত্রে উপজেলা প্রাণিস¤পদ অফিস, জেলা প্রাণিস¤পদ অফিস ও জেলা ডিডি (এআই) অফিসকে যথোপযুক্ত ভূমিকা গ্রহণ করতে হবে। ৬. বেসরকারি এআইটি কর্মীদের উপজেলা প্রাণিস¤পদ অফিসে মাসিক রিপোর্ট প্রদান নিশ্চিত করতে অফিস আদেশ জারি করতে হবে। ৭. সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএ (এআই) পদে নিয়োগ প্রদান ত্বরান্বিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন