সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

স্বৈরশাসক ফিরে আসার সমস্ত পথ বন্ধ করতে হবে : অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৫ ০৯:০৭:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৩-২০২৫ ০৯:০৭:০২ পূর্বাহ্ন
স্বৈরশাসক ফিরে আসার সমস্ত পথ বন্ধ করতে হবে : অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন তাঁরা অনেকগুলো ফরমেটে দেশ সংস্কারের কাজ করছেন। আমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন, আমরা সব দল মিলে তাদেরকে পরামর্শ দিচ্ছি। অবশ্যই একটি সুন্দর দেশ, জাতি, রাষ্ট্র গঠনের জন্য কিংবা একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ভালো ব্যবস্থাপনার প্রয়োজন। সেজন্য ফ্যাসিবাদ ফিরে আসার সমস্ত পথ করতে হবে, স্বৈরশাসক ফিরে আসার পথ বন্ধ করতে হবে। কিন্তু এটি শুধুমাত্র কিছুসংখ্যক সংস্কার দিয়ে সম্ভব নয়। মঙ্গলবার (১৮ মার্চ) শহরের পানসী রেস্টুরেন্টে সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আল্লাহ তায়ালা ৩০ পাড়ার কুরআন নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ আমরা প্রতি নামাজে বিভিন্ন সুরা পড়ি, ইমাম সাহেব পড়ে শুনান, আমরা শুনি। কুরআনের শিক্ষা যদি আমি আমার জীবনে কার্যকর করতে না পারি, এই শিক্ষা যদি আমাদের সমাজে কার্যকর করতে না পারি তাহলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, স্বৈরাচার ফিরে আসবে, লুটেরা ফিরে আসবে। এদের মাথাও টুপি ছিল, মুখে দাড়ি ছিল। সুন্দর সুন্দর কথা বলেছেন, বিভিন্ন নীতিকথা শুনিয়েছেন। কিন্তু বাস্তবে তার কিছুই করেন নি। তাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে যে-কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, বিগত প্রায় ১৬ বছর দেশে আওয়ামী-বাকশালীদের অপশাসন-দুঃশাসন চলেছে। মাফিয়াতান্ত্রিক সরকার জনগণের সকল অধিকার কেড়ে নিয়ে দেশকে প্রায় অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। সংবিধান ও আইনের তোয়াক্কা না করে সবকিছু করা হয়েছিল গায়ের জোরে। পরিকল্পিতভাবে দেশ ও জাতিসত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয়েছিল। নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্ত করা হয়েছিল দীর্ঘ পরিসরে। কিন্তু ছাত্র-জনতার যুগপৎ বিপ্লবের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদেরকে সে অবস্থা থেকে মুক্তি দিয়েছেন। আমরা এখন অতীত ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আলোচনা সভায় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান-এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ নূরুল আলমের পরিচালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মুফতি আজিজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মুফতি পলাশী, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন, মোমতাজুল হাসান আবেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ। এসময় মহাগ্রন্থ পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এমদাদুর রহমান। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন মাওলানা তোফায়েল আহমেদ খান। আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক জামায়াতে ইসলামীর নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ