সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দিরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:৪১:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০১:৪৪:০৮ পূর্বাহ্ন
দিরাইয়ে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার স¤পাদক ও সিলেট মহানগর সাবেক প্রচার স¤পাদক এবং দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশিদ লাভলুকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানাযায়, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা ছিল। সভায় চেয়ারম্যান হিসেবে তিনি উপস্থিত ছিলেন। সভা শেষ করে বের হওয়ার পর কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব সরকার জানান, স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভায় জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণির লোকজন ছিলেন। আমি শুনেছি মিটিং থেকে বের হওয়ার পর নাকি জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। দিরাই থানা ওসি আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতমাসে দিরাই থানায় দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া স¤পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন