সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

তল্লাশি করতে ট্রাকে ওঠা পুলিশ সদস্যকে নিয়ে পালানোর চেষ্টা, দুই ডাকাত গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০১:৪৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১০:০২:৫১ পূর্বাহ্ন
তল্লাশি করতে ট্রাকে ওঠা পুলিশ সদস্যকে নিয়ে পালানোর চেষ্টা, দুই ডাকাত গ্রেফতার
স্টাফ রিপোর্টার ::
দিরাই থানার পুলিশের তৎপর অভিযানে ডাকাত সদস্যদের পলায়নের চেষ্টা ব্যর্থ এবং দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত ১৮ মার্চ দিবাগত রাত (১৯ মার্চ) সোয়া ১২টার দিকে দিরাই থানার এসআই মো. মোহন মিয়া সঙ্গীয় ফোর্সসহ দিরাই-সুনামগঞ্জ সড়কের শরীফপুর এলাকায় রাত্রিকালীন টহলের সময় একটি ৩ টনের মিনি ট্রাক দেখতে পান। ট্রাকের সামনে ৩ ব্যক্তি দাঁড়িয়ে থাকায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পুলিশ এগিয়ে গেলে উক্ত ব্যক্তিরা হাওরের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ সদস্য কনস্টেবল মামুনুর রশিদ মিনি ট্রাকটি তল্লাশি করতে উঠলে, ট্রাকের পিছনে অবস্থানরত ৩/৪ জন ডাকাত সদস্যসহ ওই পুলিশ সদস্যকে নিয়ে ট্রাকটি দ্রুত গতিতে সুনামগঞ্জের দিকে রওনা হয়। এসআই মোহন মিয়া ঘটনাটি দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে শান্তিগঞ্জ থানা পুলিশের টহল দল অভিযানে নামে। চলন্ত মিনি ট্রাকের পিছন থেকে পাথারিয়া বাজারের নিকটে ২ জন ডাকাত সদস্য এবং মদনপুর স্টিলের ব্রিজের নিকট থেকে আরও ১ জন ডাকাত সদস্য লাফ দিয়ে পালিয়ে যায়। রাত অনুমান ১২:৫৫ মিনিটে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পুলিশের বাধা উপেক্ষা করে মিনি ট্রাকটি একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়, এতে প্রাইভেট কারের চালকসহ তিনজন সামান্য আহত হন। পরবর্তীতে মিনি ট্রাকের চালক ও সহযাত্রী পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাদের আটক করে। আটক দুই ব্যক্তি আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কনস্টেবল মামুনুর রশিদ সামান্য আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মিনি ট্রাকটি তল্লাশি করে ২টি রাম দা, ২টি লোহার পাইপ ও ১টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন নুরুল আমিন (৩৮), জামালগঞ্জ থানার ভান্ডা মল্লিকপুর গ্রামের বাসিন্দা এবং ট্রাক চালক মোঃ শাহ আলম (৪০), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ব্রাহ্মণখোলা গ্রামের বাসিন্দা। ওই ডাকাত দল গরু চুরি ও ডাকাতির সাথে জড়িত। তারা নিয়মিতভাবে বিভিন্ন জেলায় সংঘবদ্ধ চুরির পাশাপাশি ডাকাতি কার্যক্রম পরিচালনা করে থাকে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দিরাই থানায় পুলিশের কাজে বাধা দান ও ডাকাতির প্রস্তুতি সংক্রান্তে একটি মামলা রুজু করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। পলাতক ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স