সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধ হবে না : আরিফুল হক চৌধুরী

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০২:০২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০২:০২:৪৫ পূর্বাহ্ন
নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধ হবে না : আরিফুল হক চৌধুরী
স্টাফ রিপোর্টার :: নির্বাচিত সংসদ ছাড়া সংস্কার বৈধ হবে না এজন্য দ্রুত নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বুধবার বিকালে জগন্নাথপুর উপজেলা সৈয়দপুর হাফিজিয়া মাদ্রাসা মাঠে যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ স¤পাদক কয়ছর এম আহমদের পক্ষে স্থানীয় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আহ্বান জানান। এসময় আরিফুল হক চৌধুরী বলেন, দেশের মানুষ চায় অন্তর্বর্তী সরকার সংস্কার কাজ দ্রুত শেষ করে একটি ভোটের আয়োজন করবে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোট দিতে পারেনি। তারা ভোটের অপেক্ষায় আছেন। নির্বাচনের আয়োজন না করে সংস্কারের নামে টালবাহানা করছেন। নির্বাচনের কোন ডেট লাইন পাচ্ছিনা। সংস্কারের নামে কোনো ধরনের পায়তারা দেশের মানুষ মেনে নিবেনা। আমরা আশা করি সরকার জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পালস বুঝতে হবে। বিএনপির দাবি, দেশবাসীর দাবি। বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যগণ সংসদের মাধ্যমে সংস্কার কাজের বৈধতা পাবে। এই সরকার এখন পর্যন্ত বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার শুরু করতে পারেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে সরকার শুধু অভিযোগ করে, বিচার করতে পারেনি। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে তফসিল ঘোষণা করুন। মানুষের ভোটের অধিকার ফেরত দেয়ার ব্যবস্থা গ্রহণ করুন। নির্বাচন নিয়ে মানুষের মনে শঙ্কা দূর করুন। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আজমল হুসেনের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক মো. রাহিন তালুকদারের সঞ্চালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, এডভোকেট আব্দুল হক, এডভোকেট শেরেনূর আলী, এডভোকেট জিয়াউর রহীম শাহীন, যুক্তরাজ্য প্রবাসী নেতা সুজাতুর রেজা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা মাস্টার, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে সুনামগঞ্জ জেলা ও জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স