সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৯:৩৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৯:৩৯:০৩ পূর্বাহ্ন
রেড ক্রিসেন্ট সোসাইটির ফুড প্যাকেজ বিতরণ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সহায়তায় কাতার রেড ক্রিসেন্ট-এর সহযোগিতায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বন্যা ২০২৪-এ ক্ষতিগ্রস্ত অসহায়, দরিদ্র ৫০০ পরিবারের মধ্যে বিতরণের জন্যে ফুড প্যাকেজ (প্রতি প্যাকেজে খেজুর ১ কেজি, তৈল- ১লিটার, চিনি ১ কেজি, লবণ ১ কেজি, মুড়ি ১ কেজি, ছোলা ১ কেজি, বেসন ৫০০গ্রাম, সেমাই ২প্যাকেট ও সুজি ১ কেজি) সুনামগঞ্জ ইউনিটের অনুকূলে বরাদ্দ দেয়া হয়। এপ্রেক্ষিতে বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট কার্যালয় কালীবাড়ি হতে সুনামগঞ্জ সদর উপজেলার ২০০টি অসহায় দরিদ্র পরিবারের উক্ত ফুড প্যাকেজসমূহ বিতরণ করা হয়। উক্ত বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম সাজু। এসময় উপস্থিত ছিলেন ইউনিট সেক্রেটারি অ্যাড. মো. তৈয়বুর রহমান বাবুল, কার্যনিবাহী সদস্য অ্যাড. মো. শামস উদ্দিন, রায়হানা মঞ্জুর চৌধুরী, মোমতাজুল হাসান আবেদ, মাহবুবুর রহমান পীর, নাঈম আহমেদ অন্তর, ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার। উক্ত বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন আজীবন সদস্য মাছুম আহমদ, শাহজাহান আলম সিদ্দিক, আসাদ মাছুম, ফারজানা আক্তার ঝর্ণা, উপযুবপ্রধান-১ প্রিয়াস শ্যাম প্রীতম, যুব সদস্য তানভীর আহমদ রাসেল, তালহা জুবায়ের নাহিদ, মুন্নি আক্তার, প্রিয়া পাল, বন্যা, মমতাজ, শুভ তালুকদার, ফারুক, সাব্বির প্রমুখ। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স