সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মিষ্টি দোকানিকে জরিমানা

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ০৯:৪১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ০৯:৪১:৫৭ পূর্বাহ্ন
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মিষ্টি দোকানিকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৩ মিষ্টি দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ মার্চ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সাকিবুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে অপরিচ্ছন্ন, ঢাকনা বিহীন খোলা অবস্থায় মিষ্টি রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগে দেশবন্ধু মিষ্টান্ন ভা-ারকে ১০ হাজার টাকা, উত্তম জলযোগকে ১০ হাজার টাকা এবং নন্দ দুলাল মিষ্টিমুখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্যাবের সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ স¤পাদক শাহজাহান চৌধুরী, বাজার মনিটরিং কমিটির সদস্য মো. ফয়সাল আহমেদ প্রমুখ। অভিযান শেষে সহকারী কমিশনার সাকিবুর রহমান বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা ও ভেজাল খাদ্য রোধে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, আমরা ব্যবসায়ীদের সতর্ক করে দিয়েছি, তারা যেন ভবিষ্যতে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রি করেন। অন্যথায়, তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প