সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

জামালগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বণিক কল্যাণ সমিতির সহায়তা প্রদান

  • আপলোড সময় : ২০-০৩-২০২৫ ১০:২৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৫ ১০:২৩:৩৬ পূর্বাহ্ন
জামালগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের বণিক কল্যাণ সমিতির সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে গত ১০ মার্চ অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১০ ব্যবসায়ীর মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার সাচনা বাজারে ক্ষতিগ্রস্তদের মাঝে এই অর্থ সহায়তা তুলে দেন সাচনা বাজার বণিক কল্যাণ সমিতি। বণিক সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ আল আজাদের সঞ্চালনায় সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি মো. রজব আলী, সহসভাপতি মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. খুরশেদ আলম, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মানিক বণিক, কোষাধ্যক্ষ নিরঞ্জন রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলাই মিয়া, সদস্য আলী আক্কাস মুরাদ, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান, বিএনপি নেতা মো. মিসবাহ উদ্দিন প্রমুখ। এসময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে মুহাম্মদ ফারুক আহমদ বলেন, আমাদের দুর্দিনে আপনারা এগিয়ে এসেছেন। এজন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ