সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৯:১৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৯:১৬:৫৯ পূর্বাহ্ন
ফিলিস্তিনে গণহত্যা বন্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার :: গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী নিরপরাধ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা এবং ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ হিউম্যানিটি ক্লাব। বৃহস্পতিবার (২০) মার্চ শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই। ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। এটা বন্ধ করতে বিশ্বনেতাদের এক হতে হবে। মুসলিম বিশ্ব যদি চায় তাহলে অনতিবিলম্বে এ গণহত্যা বন্ধ হবে। এদিকে ভারতে মুসলিমদের ওপর অত্যাচার-নির্যাতন চলছে। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জানাব শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে বিষয়টি তুলে ধরেন। বিশ্বের পরাশক্তির কাছে আহ্বান জানাই যাতে এই বর্বরতা বন্ধ হয়। সারা পৃথিবীতে গণহত্যা বন্ধ করতে হবে। একইসঙ্গে এর আশু সমাধান করতে হবে। পৃথিবীতে যত অন্যায়-অপকর্ম তার অধিকাংশ সংঘটিত হয়েছে ইহুদিদের কারণে। আমি আরব বিশ্বের সকল নেতাদের প্রতি আহ্বান জানাই আপনারা ফিলিস্তিনের সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ান। সুনামগঞ্জ হিউম্যানিটি ক্লাবের সভাপতি মো. সুহেল আলমের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য এস এম এ ফয়সলের সঞ্চালনায় বক্তব্য রাখেন লবজান চৌধুরী স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, বাংলাদেশে শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা স¤পাদক শামসুল আলম রাসেল, সুনামগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সুনামগঞ্জের সময়ের স¤পাদক সেলিম আহমদ তালুকদার, ওবায়দুল হক মিলন, সমাজ সেবক নূরুল হাসান আতাহার, গণঅধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুল বারী, গণঅধিকার পরিষদের কার্যকরি সদস্য তিমন চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স