সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৯:২০:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৯:২০:৩৪ পূর্বাহ্ন
ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন
মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ধোপাঘাটপুর গ্রামে বুধবার বিকেল পাঁচটার দিকে সৎ ভাতিজা সোহেল মিয়ার (৩২) ধারালো ছুরির উপর্যুপরি আঘাতে চাচা আবদুল গণির (৫০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাড়ির সামনের রাস্তায় মাটি ভরাট করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহত আবদুল গণি ওই গ্রামের রাশিদ মিয়ার ছেলে। মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নেরর ধোপাঘাটপুর গ্রামের বাসিন্দা চাচা আবদুল গণি ও সৎ ভাই আবদুল গফুরের ছেলে ভাতিজা সোহেল মিয়া একই গ্রামের বাসিন্দা। বুধবার বিকেল পাঁচটার দিকে আবদুল গণির ছেলে খাইরুল (২২) নিজেদের বাড়ির সামনের সরু রাস্তার একটি গর্তে মাটি ভরাট করছিলেন। এ সময় চাচাতো ভাই সোহেল মিয়া ও তার পরিবারের লোকজন এতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা -কাটাকাটি শুরু হয়। মাটি ভরাট করা নিয়ে তর্কাতর্কি হচ্ছে এমন খবর পেয়ে চাচা আবদুল গণি সেখানে যান এবং ভাতিজা সোহেল মিয়ার কাছে বিষয়টি জানতে চাইলে ভাতিজা সোহেল উত্তেজিত হয়ে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে চাচা আবদুল গণির গলায় ও গলার নিচে উপর্যুপরি আঘাত করেন। এ সময় আবদুল গণি মাটিতে লুটিয়ে পড়েন। পরে আশপাশের লোকজন গুরুতর আহত ওই ব্যক্তিকে পাশের নেত্রকোণার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সেখানকার চিকিৎসক আবদুল গণিকে মৃত ঘোষণা করেন। মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, বাড়ির সামনের সরু রাস্তার গর্তে মাটি ভরাট করাকে কেন্দ্র করে ভাতিজার ধারালো ছুরির আঘাতে চাচা খুন হয়েছেন। ঘটনায় জড়িত সোহেল মিয়া ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। কলমাকান্দা থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু