সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা
কৃষক ও ব্যবসায়ীদের নিয়ে

তাহিরপুরে ব্র্যাক অ্যাগ্রোর অবহিতকরণ সভা ও ইফতার

  • আপলোড সময় : ২১-০৩-২০২৫ ০৯:৪১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৩-২০২৫ ০৯:৪৫:১৮ অপরাহ্ন
তাহিরপুরে ব্র্যাক অ্যাগ্রোর অবহিতকরণ সভা ও ইফতার
স্টাফ রিপোর্টার ::
ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ হবিগঞ্জ রিজিওনের আয়োজনে এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ব্র্যাক এরিয়া অফিসে অবহিতকরণ সভা পরবর্তী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২১মার্চ) বিকেলে উপজেলার অন্যতম ব্যবসা কেন্দ্র বাদাঘাট বাজারের বিএডিসি অনুমোদিত সার, বীজ ডিলার ও আমদানিকারক মো. নুর মিয়ার সভাপতিত্বে ও ব্র্যাক সিডের সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের টেরিটোরি সেলস অফিসার মো. কবির হোসেনের সঞ্চালায় অনুষ্ঠিত ইফতার পূর্ব অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাক সিডের হবিগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমান।
এ সময় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সাবেক সভাপতি ও যুবদল নেতা আমির শাহ্, ব্র্যাক বাদাঘাট শাখা ব্যবস্থাপক মো. শাহ জালাল, (মাইক্রো ফাইন্যান্স দাবি), ব্র্যাক সিডের বাদাঘাট এরিয়ার ডিস্ট্রিবিউটর মো. মোশাররফ হোসেন। খুচরা বিক্রেতা মো. সামাইয়ুন কবির, মো. আবুল কালাম আজাদ, মো. রফিকুল ইসলাম, আবুল বাসার, বোরহান উদ্দিন, মহররম আলী, মো. শাওন, আলী হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক কৃষকগণ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব মতবিনিময় সভায় কৃষক ও ব্যবসায়ীগণ ব্র্যাক সিডের শক্তি-২ ও ব্র্যাক ধান-১, শেফা ঝিঙা, তরি বেগুনের অভাবনীয় ফলন সম্পর্কে তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
কৃষক মো. আক্তার মিয়া বলেন, তার জমিতে আবাদকৃত যুবরাজ জাতের ভুট্টা চমৎকার ফলন দিয়েছে। এসময় তিনি সবাইকে ভূট্রার পরিপক্ব মোচা প্রদর্শন করেন।

বাদাঘাট ইউনিয়নের জৈতাপুরের কৃষক আবদুর নূর ও মজিবুর মিয়া তাদের বক্তব্যে, কৃষকের চাহিদা পূরণের কথা জানিয়ে ব্র্যাক সিডের বীজ ও আলুর সরবরাহ বৃদ্ধি করার অনুরোধ জানান সংশ্লিষ্টদের।

ব্র্যাক বীজের গুণগত মান এবং কৃষকদের উন্নয়নে ব্র্যাক সিডের ভূমিকা নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মো. আনিছুর রহমান বলেন, ব্র্যাক সিড কৃষকদের উচ্চফলনশীল ও মানসম্মত বীজ সরবরাহের মাধ্যমে দেশের কৃষিক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছে। এছাড়াও আপনারা জানেন, কৃষকদের উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্র্যাক সিডের গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স