সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:০৭:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:০৭:০৭ পূর্বাহ্ন
ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
ছাতক প্রতিনিধি :: ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের উপর ইসরাইলী বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে ছাতকে পৌর খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা শহরের মন্ডলীভোগ লাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়েখ ইমাম উদ্দিন। পৌর খেলাফত মজলিসের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক কে এম সুলাইমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, মাওলানা আকিক হোসাইন, মাওলানা এখলাছুর রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, পৌর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল আমিন, ছাত্র সমন্বয়ক সাইফ উদ্দিন, পৌর খেলাফত মজলিসের প্রশিক্ষন বিষয়ক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর যুব মজলিসের সভাপতি হাফিজ আবুল হোসেন ইনু, বায়তুলমাল সম্পাদক আব্দুল হামিদ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, পৌর যুব বিষয়ক সম্পাদক শাহ আলম, মাওলানা আবু বকর, মাওলানা আকরাম হোসাইন, মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ। এছাড়াও ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে মাওলানা ফজলুর রহমান ও উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালামের নেতৃত্বে এবং ছাতকের সর্বস্তরের মুসলমানদের ব্যনারে ও শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এদিকে ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ও কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী আসগর খানের নেতৃত্বে ও বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান