সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

জামালগঞ্জে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দীর উদ্যোগে ইফতার মাহফিল

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:৫০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ১১:৪৬:৪১ অপরাহ্ন
জামালগঞ্জে ব্যারিস্টার হামিদুল হক আফিন্দীর উদ্যোগে ইফতার মাহফিল
জামালগঞ্জ প্রতিনিধি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ ১ আসনের মনোয়ন প্রত্যাশী যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১মার্চ) সাচনা বাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের স্কুল মাঠে দলীয় কার্যক্রমের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সাচনা বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন পাঠানের সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুলেমান আফিন্দী জাফরানের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক, ২য় যুগ্ম আহবায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য মোহাম্মদ আলী, এমদাদুল হক আফিন্দী, নূরে আলম ফরাজি, আলী আক্কাস মুরাদ, ইকবাল হাসান তালুকদার, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুল হক হিরন, মঈনুল হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী আফিন্দী, বিএনপি নেতা সেলিম উদ্দিন, শাহজাহান, মিছবাহ উদ্দিন রুমি, মোজাম্মেল হক, জালাল উদ্দিন ফারুকী, সংগ্রাম মিয়া, কাজী শহীদ মিয়া, আবু সায়েম, দুলদুল, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান উকিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আহমেদ জাকি, উপজেলা যুবদলের যুগ্ম শহিদুল ইসলাম, সাইদুর রহমান, সদস্য জুয়েল গণি, সাচনা বাজার ইউনিয়ন যুবদলের সহ সভাপতি রুবেল আহমদ, রুহুল আমীন আফিন্দী, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুবদল নেতা লিটন তালুকদারসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স