সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

জেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২২-০৩-২০২৫ ০১:৫২:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৫ ০১:৫২:২৩ পূর্বাহ্ন
জেলা জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয়পার্টির প্রয়াত চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের ৯৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির আয়োজনে শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক ডা. চাঁন মিয়ার সভাপতিত্বে ও জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা জাতীয় পার্টির অন্যতম সদস্য সাইফুর রহমান সমছু। সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয়পার্টির যুগ্ম আহবায়ক নজির হোসেন মাস্টার, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লাল, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহ আলম তুলিপ, যুগ্ম আহবায়ক হারুন মিয়া, জেলা জাতীয়পার্টির সদস্য আব্দুল মতিন, সামছুদ্দিন আহমদ, সদস্য জহুর মিয়া, হুমায়ূন রশিদ, সিরাজুল ইসলাম মাস্টার, আলমগীর, শফিকুল আলম উজ্জ্বল, নুরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, নুর হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, কাবের হোসেন, ইউপি সদস্য আব্দুল মমিন, আবু সালিক তালুকদার মিলন, জুবেদ আলী, মনির উদ্দিন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে জেলা জাতীয়পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেলকে লাঙ্গল প্রতীকে মনোনয়ন প্রদানের জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নিকট জোর দাবি জানান। প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল বলেন, দলের চেয়ারম্যান আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন আমার জীবন দিয়ে হলেও সে দায়িত্ব পালন করবো। এই জেলায় দলকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সকল দলীয় নেতাকর্মীদের নিয়ে একেবারে গ্রামপর্যায়ে গিয়ে জাতীয়পার্টির অবস্থান সুদৃঢ় করবো। তিনি আরো বলেন, যারা বর্তমান দেশের পরিস্থিতিতে ভয় পেয়ে জাতীয়পার্টির কোন প্রোগ্রামে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন তাদের দলের বড় বড় পদে থাকার কোন অধিকার নেই। পরে দেশ ও জাতির মঙ্গল কামনার পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স