সুনামগঞ্জ , সোমবার, ০৮ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

টাঙ্গুয়ার হাওরে সকল হাঁসের খামার দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১২:৫০:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১২:৫০:৩১ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরে সকল হাঁসের খামার দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার :: টাঙ্গুয়ার হাওরে সকল হাঁসের খামার দ্রুত সরিয়ে নেওয়ার জন্য খামারিদের আহ্বান জানানো হয়েছে। শনিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। জেলা প্রশাসনের ফেসবুক পেইজে প্রচারিত গণবিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, “ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে বাংলাদেশের ২য় রামসার সাইট টাঙ্গুয়ার হাওরে যত্র তত্র হাঁসের খামার গড়ে উঠেছে। এ সকল খামারের হাঁস নির্বিচারে মৎস্য অভয়াশ্রম টাঙ্গুয়ার হাওরের রেনু পোনা নিধন করে মাছের মজুদ ধংস করে ফেলছে। এমতাবস্থায়, টাঙ্গুয়ার হাওরের সকল হাঁসের খামার দ্রুত সরিয়ে নেওয়ার জন্য খামারিদের অনুরোধ করা যাচ্ছে। অন্যথায় আগামী ২৩ মার্চ/২০২৫ থেকে খামার উচ্ছেদ সহ খামারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স