সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

শান্তিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে থানায় অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৪ ০৯:১৭:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৪ ০৯:১৭:১০ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারে থানায় অভিযোগ
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার মুলধারার গণমাধ্যমকর্মীদের সংগঠন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও হুমকির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় অভিযোগ দায়ের করেছে সংগঠনটি। বুধবার দুপুরে শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক কাজির বাজার পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ইলিয়াস আলী বাদী হয়ে অভিযুক্ত ৩ জনের নাম উলে¬খ করে অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে শান্তিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলা প্রতিষ্ঠার পর শান্তিগঞ্জ প্রেসক্লাব নামক গণমাধ্যমকর্মীদের সংগঠনটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সকল গণমাধ্যমকর্মীরা সত্য, ন্যায় ও অন্যায়ের বিরুদ্ধে লেখনীর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও জনগণের অধিকার আদায়ে সংবাদপত্রে মতপ্রকাশ করে আসছেন। সম্প্রতি একটি দুষ্কৃতিকারী মহল শান্তিগঞ্জ প্রেসক্লাবের মূলধারার সকল গণমাধ্যমকর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অভিযুক্ত তিন ব্যক্তিসহ অজ্ঞাতনামা অভিযুক্তরা অপপ্রচার ও আক্রমনাত্মক, মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে এবং অজ্ঞাতনামা বিবাদীগণও কমেন্টে মিথ্যা বানোয়াট অপপ্রচার করতে থাকে। অভিযুক্তরা হলেন শান্তিগঞ্জ উপজেলার বসিয়াখাউরী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে সজিব মিয়া (৪০), একই গ্রামের মৃত মর্তুজ আলীর ছেলে সাজল মিয়া (৪৫) ও ছয়হারা গ্রামের মৃত তারিফ মিয়ার ছেলে রায়হান কবির। শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক কাজিরবাজার পত্রিকার শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ইলিয়াস আলী বলেন, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জে প্রেসক্লাব নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার করে আসছিল। অভিযুক্তরা নিজ নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করায় অভিযোগ দায়ের করেছি। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স