সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ১২:৫২:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ১২:৫২:১৬ পূর্বাহ্ন
আ.লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জুলাই গণঅভ্যুত্থানের আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন। শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ৩টায় শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানের আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠনের জেলার আহবায়ক ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সদস্য মোহাম্মদ জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানের আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠনের সদস্য নাঈম আহমেদ অন্তর, আমির হামজা, মিজান মিয়া, খালেদ হোসেন, আরিফুল ইসলাম জোহান, মুবারক হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ। সংগঠনটির জেলার আহবায়ক ফয়সাল আহমেদ বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। ভোট ডাকাতি করেছে। জুলাই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষকে হত্যা এবং ৩০ হাজার ছাত্র-জনতাকে আহত করেছে। এ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই। এ দেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। প্রয়োজনে ছাত্র জনতা আবার রাস্তায় নামবে, আবারও রক্ত দিবো, তবুও এই সন্ত্রাসী দলকে রাজনীতি করতে দিবে না। আমরা আওয়ামী লীগের বিচার চাই ও অবিলম্বে এই দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স