সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

শান্তিগঞ্জে হাওরের বুকে রাস্তা চান কৃষকেরা

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৫ ০১:১৩:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৩-২০২৫ ০১:১৩:১১ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে হাওরের বুকে রাস্তা চান কৃষকেরা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে ‘হাওরের বুক চিড়ে রাস্তা নির্মাণ’ শীর্ষক সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত সেই সড়ক পরিদর্শন করেছেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শনিবার (২২ মার্চ) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মাঠে স্থানীয় কৃষক ও জনতার সাথে মতবিনিময় করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় হাসনাবাদ হতে ডুংরিয়া পর্যন্ত সাংহাই হাওরের মধ্য দিয়ে সড়কটির নির্মাণ কাজ পরিদর্শন করেন তাঁরা। পরে স্থানীয় কৃষক ও ক্ষতিগ্রস্ত কৃষদের বক্তব্য শুনেন। কৃষক ও স্থানীয় ক্ষতিগ্রস্ত কৃষদের একই দাবি হাওরের বুকে রাস্তা হোক। তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিয়ে রাস্তা নির্মাণ করলে কৃষকরা উপকৃত হবেন। পরে কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে লিখিত ও মৌখিক বক্তব্য শুনেন। এসময় অধিকাংশ কৃষকরা তাদের বক্তব্যে বলেন, সাংহাইর হাওরের মধ্যখান দিয়ে নির্মিত রাস্তায় হাওরের পানি নিষ্কাশনের জন্য একটি বড় ব্রিজ নির্মাণ করা প্রয়োজন, কৃষকদের হাওরে উঠা এবং নামা ও ধান রাখার জন্য নির্দিষ্ট জায়গা রাখতে হবে এবং আবুরা (সারা বছর) চলাচল উপযোগী রাস্তা নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে দাবি জানান তারা। কাজ পরিদর্শন ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক (পিডি) মুজিবুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন সহ স্থানীয় কৃষক জনতা। উল্লেখ্য, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অথার্য়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ প্রকল্পের আওতায় সাংহাই হাওরে এই সড়ক নির্মাণকাজ করছে ঢাকার জেবি ইনোভেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় চার কোটি টাকা। গত বছরের মার্চে এই হাওরে সড়কের কাজ শুরুর পরই পানি চলে আসায় কাজ বন্ধ হয়ে যায়। আবারও এক বছর পর মার্চের শুরুতেই হাওরে সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে। গত ১৯ মার্চ ‘হাওরের বুক চিড়ে নির্মাণ হচ্ছে সড়ক’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন