সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম সুরের মূর্ছনায় সুন্দরমের ২৫ বছর পূর্তি উদযাপন ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়কের জামিন

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:০৯:৩১ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়কের জামিন
সুনামকণ্ঠ ডেস্ক :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেন পুলিশের গ্রেপ্তারের ১০ ঘণ্টা পরে জামিন পেয়েছেন। রোববার ভোর ৫টার দিকে সিলেটের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে এ দিন বেলা ৩টার দিকে তার জামিন হয়। রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক ছগির আহমদ তার জামিন মঞ্জুর করেন। এর আগে দুপুরে আক্তার হোসেনকে আদালতে তোলা হলে শুনানিতে দেরি হওয়ায় কারাগারে পাঠানো হয়। আকতার হোসেন আউশা এলাকার আব্দুল মুনিরের ছেলে। সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, নাগরিক পার্টির ইফতার মাহফিলের মারামারির ঘটনায় শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে ওই মামলা করেন। সেই মামলার ৩ নম্বর আসামি আক্তার হোসেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ