সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

হোটেল শ্রমিকদের বিক্ষোভ : ঈদের আগে বেতন-বোনাসের দাবি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:১৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:১৩:৪০ পূর্বাহ্ন
হোটেল শ্রমিকদের বিক্ষোভ : ঈদের আগে বেতন-বোনাসের দাবি
ঈদের আগে বেতন বোনাসের দাবিতে শনিবার সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিল করেছে সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন। রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় হতে ঈদের আগে বেতন বোনাসের দাবিতে লাল পতাকা মিছিল সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা কমিটির অন্যতম সদস্য লিটন দাসের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক টিটু দাসের পরিচালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আমির উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, সদর উপজেলা কমিটির সাধারণ স¤পাদক বিনন্দ কর, সদস্য আলমগীর, স মিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মনির মিয়া। বক্তব্য রাখেন হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সদস্য মো. আলম, স্বপন, আমির হোসেন, মো. জালাল মিয়া, হুমায়ুন, ছোটন বর্মণ প্রমুখ। সভায় বক্তারা বলেন, হোটেল শ্রমিকরা সারা বছর হাড়ভাঙ্গা পরিশ্রম করে মালিকের জন্য মুনাফা অর্জন করে। কিন্তু রমজানের অজুহাতে মালিকরা শ্রমিকদের ছায়াটাই করে এমনকি সরকার ঘোষিত বেতনের সমপরিমাণ বোনাস প্রদানের কথা থাকলেও মালিকরা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে। সভায় হোটেল মালিকদের উদ্দেশ্য বক্তারা বলেন, ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া বেতন ও বেতনের সমপরিমাণ বোনাস প্রদান করতে হবে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ