সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দেশজুড়ে প্রাদুর্ভূত গণপিটুনি প্রতিরোধে করণীয় প্রসঙ্গে

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:২১:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:২১:১৭ পূর্বাহ্ন
দেশজুড়ে প্রাদুর্ভূত গণপিটুনি প্রতিরোধে করণীয় প্রসঙ্গে
আমরা বাংলায় যেটাকে গণপিটুনি বলছি সেটাকেই বোধ করি ইংরেজি ভাষায় ‘মব জাস্টিস’ বলে অভিহিত করা হয়ে থাকে। আমরা যখন ওয়েস্টার্ন গল্প-উপন্যাস পড়ি মাঝে মাঝেই কাহিনীর ভেতরে ‘মব’ এর ঘটনা ঘটে থাকে। গল্পসূত্রে বলা যায়, সেটা এমন কীছু, যাতে কীছু মানুষ কোনও দোষী মানুষকে তার অপরাধমূলক কৃতকর্মের শাস্তি দিতে তাকে ধরে কোনও গাছের ডালে ফাঁসি দিয়ে মেরে ফেলে। এই ‘মব’ সাধারণত ন্যায় প্রতিষ্ঠার্থে তৈরি হয় অথবা কোনও কুচক্রী ব্যক্তি বা মহল কর্তৃক কোনও না কোনও স্বার্থ হাসিলের দুরভিসন্ধিতে অনুপ্রাণিত হয়ে কোনও নির্দোষীকে কার্যত হত্যা করে। আমাদের দেশে সংঘটিত গণপিটুনি প্রকারপ্রকরণে এই ‘মব’-এর মতোই অনেকটা। ইদানিংকার গণমাধ্যম বলছে, দেশে এবংবিধ কার্যকলাপ অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। একটি গণমাধ্যমে বলা হয়েছে, “গত সাত মাসে (ফেব্রুয়ারি পর্যন্ত) দেশে গণপিটুনির ঘটনা ঘটেছে অন্তত ১১৪টি। এতে নিহত হয়েছেন ১১৯ জন। শুধু যে জনতা মব জাস্টিসের শিকার হচ্ছে তা নয়, বাদ যাচ্ছে না পুলিশ কিংবা বিদেশি নাগরিকেরাও। গত ছয় মাসে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে ২২৫টি।” এই ‘মব’ কিংবা ‘মব জাস্টিস’, অথবা ‘গণপিটুনি’ যে নামেই বিষয়টিকে অভিহিত করি না কেন, সেটাতে কোনও ‘জাস্টিস’ অথবা যাকে বলে ‘ন্যায়’ আছে বলে মনে হয় না। তেকারণে এই ‘গণপিটুনি’র বিস্তারবিস্তৃতিকে প্রতিরোধ করতেই হবে এবং তা করতে গেলে ‘মব’ সংঘটনের কারণগুলোকে প্রতিহত করতে হবে। অভিজ্ঞমহলের ধারণা, দেশের বেসরকারি মানুষ আইন প্রয়োগ ও বিচারব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। আইন ও আইন প্রয়োগের প্রতি বেসরকারি মানুষের আস্থাহীনতার কারণে গণপিটুনির ঘটনা বেড়েছে এবং দিনের পর দিন এসব বাড়লেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তাই আস্থা ফিরিয়ে আনতে না পারলে গণপিটুনি বন্ধ হবে না এবং আস্থা ফিরিয়ে আনতে হলে সরকারকে একসঙ্গে দুটি কাজে সফল হতে হবে। গণপিটুনি প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনিক আইন ও আইনের প্রয়োগকে যথার্থ মাত্রায় কার্যকর করতে হবে এবং সমাজের অভ্যন্তরে গণপিটুনি সৃষ্টির সমাজসাংস্থিতিক কিংবা মানুষের স্বার্থ সংশ্লিষ্ট আর্থনীতিক ও রাজনীতিক কারণকে নির্মূল করতে হবে। প্রশাসনের উপর থেকে নিচ পর্যন্ত সর্বত্র দুর্নীতিকে জিইয়ে রেখে ‘মব জাস্টিস’ বা গণপিটুনি প্রতিরোধ করা কীছুতেই সম্ভব নয় এবং তারও আগে চাই আইনপ্রয়াগে দাপ্তরিক পরিসরে ও মাঠপর্যায়ে নিয়োজিত কর্মীবাহিনীর যোগ্যতা ও দক্ষতার উন্নয়ন। বিষয়টা বলা যতো সহজ করা ততো সহজ নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন