সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলামকে বিএনপি’র মনোনয়ন দেয়ার দাবি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:২৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ০১:০২:৪৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-৪ আসনে অ্যাড. নূরুল ইসলামকে বিএনপি’র মনোনয়ন দেয়ার দাবি
স্টাফ রিপোর্টার ::
অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুল একজন নিবেদিত কর্মীবান্ধব নেতা। যাঁর যোগ্য নেতৃত্বে বিগত সময় সুনামগঞ্জ জেলা থেকে তৃণমূল পর্যন্ত বিএনপির কার্যক্রম বিস্তৃত হয়। আওয়ামী বাকশালের কঠিন সময়ে তাঁর নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম পরিচালিত হয়েছে তার নেতৃত্বে। অসংখ্য হামলা-মামলার পরও জাতীয়তাবাদী আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। দলের দুঃসময়ে নেতাকর্মীকে আগলে রেখেছেন। এমন একজন ত্যাগী ও কর্মীবান্ধব নেতাকে আগামীতে দলের মনোনয়ন দেয়ার জোর দাবি তৃণমূলের। রবিবার শহরের লতিফা কমিউনিটি সেন্টারে পৌরসভার ০১নং ও ০২ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে এই দাবি জানান বক্তারা। সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সাধারণ স¤পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের সমর্থনে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মো. আকবর আলী। সাবেক কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদের সঞ্চালনায় ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট শেরেনূর আলী, সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট আবুল মাজাদ চৌধুরী, বিএনপি নেতা অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, অ্যাডভোকেট ইমদাদ হোসেন রঞ্জু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাইফুল্লাহ হাসান জুনেদ, ফুল মিয়া চেয়ারম্যান, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সুহেল আহমেদ, সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম রাজু প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের সিনিয়র নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী