সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিশ্বম্ভরপুরে হাজং পল্লীতে সম্প্রীতি সমাবেশ

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৫ ১২:৩৫:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৫ ১২:৩৫:১১ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে হাজং পল্লীতে সম্প্রীতি সমাবেশ
স্টাফ রিপোর্টার :: রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বানে বিশ্বম্ভরপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে রবিবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার কাইতকোণা হাজং পল্লীতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে তিনটি গ্রাম থেকে শতাধিক হাজং ও গারো নারী পুরুষ উপস্থিত ছিলেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি রাকেশ চন্দ্র হাজং-এর সভাপতিত্বে ও বিশ্বম্ভরপুর পিএফজির সদস্য জুবায়ের আহমদ জুলহাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল সালাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী চন্দনা দেবী হাজং, গারো সম্প্রদায়ের তপতী গাগরা, বিশ্বম্ভরপুর পিএফজির অ্যাম্বাসেডর আব্দুছ ছাত্তার, নারী অ্যাম্বাসেডর স্বপ্না বেগম, সমন্বয়কারী ফুলমালা। সভায় স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, কৃষকদলের সদস্য আলমাছ, হারুন, যুবদলের মান্নান, হাজং সম্প্রদায়ের ধনঞ্জয় চন্দ্র সরকার, সংগীতা হাজং, মায়াদেবী হাজং, গৌরচাদ হাজং, পিএফজি সদস্য গোলাপ মিয়া, সিরাজ মাস্টার, সিরাজ খন্দকার, সামছুন নাহার শিলা, নাছির উদ্দিন, মিনহাজ, ইয়থের কবির প্রমুখ। সমাবেশে বলেন, দেশের এ মুহূর্তে সম্প্রীতির বিকল্প নেই। বিশ্বম্ভরপুর পিএফজির ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য ধন্যবাদ। তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এলাকার শতবছরের ঐতিহ্য কিন্তু মাঝে মধ্যে কিছু অনাকাক্সিক্ষত ঘটনা আমাদের মাঝে ছন্দপতন ঘটায়। আশা করি পিএফজির এমন আয়োজন আমাদের সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে। আমার এমন আয়োজন বেশী বেশী করার আহ্বান জানাই। হাজং সম্প্রদায়ের পক্ষ থেকে আহ্বান জানানো হয় ঈদের পরে তাদের এলাকায় হাজং, গারো এবং মণিপুরি সম্প্রদায়ের লোকজনদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজনের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী